শিক্ষা কেবল পাঠ্যবইয়ের জ্ঞান অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং সময়ের চাহিদা অনুযায়ী শিক্ষার্থীদের সচেতন, দক্ষ ও দায়িত্বশীল করে গড়ে তোলা ও এর গুরুত্বপূর্ণ অংশ। এই দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের Students’ Welfare Affairs এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের যৌথ উদ্যোগে আয়োজন করা হয়েছে ÒTrends of Crime and Students Awareness about Social MediaÓ শীর্ষক একটি বিশেষ সেমিনার। আজ, ১৮ নভেম্বর ২০২৬, সকাল ১০টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
এ সেমিনারে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের এপিবিএন সদর দপ্তরের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) ড. মোহাম্মদ শাহজাহান, পিএইচডি। প্রধান অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের কো-অর্ডিনেটর প্রফেসর ড. মো. হারুন-অর-রশিদ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের নির্বাহী পরিচালক মো. শামীম আহসান পারভেজ, প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর শামীম আহমদ, রেজিস্ট্রার লে. কর্নেল (অব.) মুহাম্মদ খালেদ বিন ইউসুফ, প্রক্টর ড. মো. আব্দুল আওয়ালসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের আইন ও মানবাধিকার বিভাগের প্রভাষক রাইসা হোসেন।
অনুষ্ঠানের শুরুতে সেমিনারের প্রধান অতিথি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা বক্তব্য প্রদান করেন।
এরপর মূল বক্তা ড. মোহাম্মদ শাহজাহান সামাজিক যোগাযোগমাধ্যমের ইতিবাচক ও দায়িত্বশীল ব্যবহারের ওপর আলোকপাত করেন। তিনি বলেন, বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম শুধু যোগাযোগের মাধ্যম নয়, বরং জ্ঞান অর্জন, সৃজনশীলতা প্রকাশ, দক্ষতা উন্নয়ন, পেশাগত সম্ভাবনা তৈরি এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। সামাজিক যোগাযোগমাধ্যম আমাদের যোগাযোগ, শিক্ষা ও তথ্যপ্রাপ্তির সুযোগকে সহজ করেছে; তবে এর অসচেতন ব্যবহার ব্যক্তি ও সমাজের জন্য নানা ঝুঁকি তৈরি করতে পারে। অনলাইন জগতে নিরাপদ থাকতে হলে শিক্ষার্থীদের প্রযুক্তিগত জ্ঞান অর্জনের পাশাপাশি সচেতন, দায়িত্বশীল ও সতর্ক ব্যবহারকারী হিসেবে গড়ে উঠতে হবে।
শিক্ষার্থীরা কীভাবে এই মাধ্যমের ইতিবাচক দিকগুলো কাজে লাগাতে পারে এবং একই সঙ্গে অনলাইন অপরাধ ও ডিজিটাল ঝুঁকি থেকে নিজেদের সুরক্ষিত রাখতে পারে, সে বিষয়ে বাস্তবভিত্তিক আলোচনা করা হয়।
এরপর ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের কো-অর্ডিনেটর প্রফেসর ড. মো. হারুন-অর-রশিদ সমাপনী বক্তব্য প্রদান করেন।
সেমিনারটি যৌথভাবে আয়োজন করে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের Students’ Welfare Affairs এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ। এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সচেতনতা বৃদ্ধি, অনলাইন অপরাধ সম্পর্কে ধারণা প্রদান এবং নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তোলার বিষয়ে উৎসাহিত করা হয়।