October 25, 2026, 3:30 am
শিরোনামঃ
ভানুয়াতুর কাছে ৭.২ মাত্রার ভূমিকম্প, নজর ভূকম্পন-পরবর্তী পরিস্থিতিতে তাইওয়ানের ওপর দিয়ে বয়ে গেল টাইফুন চাম্পি, নিহত ১, আহত পাঁচ শতাধিক ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে জামায়াতের সতর্কবার্তা, প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে টোকিওতে বাংলাদেশের রাষ্ট্রদূতকে ঢাকায় তলব বাংলাদেশে পাঁচ বছরে ৬.৩৬ বিলিয়ন ডলারের জাপানি বিনিয়োগের সম্ভাবনা জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ২৭ অক্টোবর টোকিওতে দ্বিপক্ষীয় বৈঠক মেট্রোরেল ব্যয় ও জাপানি ঋণের সুদ কমানোর আলোচনা, প্রধানমন্ত্রীর টোকিও সফরে একাধিক সমঝোতার প্রত্যাশা সীমান্তে ভুল বোঝাবুঝি থেকে সংঘর্ষ ঠেকাতে উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক আলোচনার প্রস্তাব দক্ষিণ কোরিয়ার টাইফুন চাম্পির আশঙ্কায় প্রায় পুরো তাইওয়ানে স্থবিরতা, শত শত ফ্লাইট বাতিল সাজেকে অবরোধ ঘিরে গুলিবিনিময়, আটকে পড়া প্রায় তিন হাজার পর্যটককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে

দেশের বর্তমান পরিস্থিতিতে মতলব উত্তরে শান্তি শৃংখলা রক্ষায় মতবিনিময় সভা

মমিনুল ইসলাম:

দেশের বর্তমান পরিস্থিতিতে মতলব উত্তর উপজেলায় শান্তি শৃংখলা রক্ষার বিষয়ে উপজেলার বিভিন্ন শ্রেনী পেশার মানুষর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (৮ আগস্ট) সকালে উপজেলা সভাকক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার একে মিত্র চাকমার সভাপতিত্বে ও সঞ্চালনায় বক্তব্য রাখেন,বাংলাদেশ সেনা বাহিনীর ক্যাপ্টেন আশিকুর রহমান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. জালাল উদ্দিন, উপজেলা প্রকৌশলী(এলজিইডি) মনির হোসেন, মতলব উত্তর উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আবুল বাশর, দৈনিক যুগান্তরের মতলব প্রতিনিধি ফারুক হোসেন, দৈনিক ইত্তেফাকের মতলব উত্তর উপজেলা প্রতিনিধি শামসুজ্জামান ডলার,উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আলমগীর হোসেন সরকার, মোহনপুর ইউপি চেয়ারম্যান কাজী মিজানুর রহমান, বাগানবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল আল মামুন, এখলাছপুর ইউপি চেয়ারম্যান মফিজুল ইসলাম মুন্না, উপজেলা জামায়াত ইসলামের প্রতিনিধি মেহেদী হাসান, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক নুরুল হক জিতু, ছেংগারচর পৌর বিএনপির জাহাঙ্গীর আলম প্রধান, উপজেলা যুবদলের আহবায়ক রাশেদ জামান টিপু, ছাত্র আন্দোলনের প্রতিনিধি নুরুল হুদা ফয়েজী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে সারাদেশে হামলা,ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটলেও মতলব উত্তর উপজেলার রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষের আন্তরিক হস্তক্ষপে এ উপজেলায় খুববেশী মাত্রায় অঘটন ঘটেনি।উপজেলার কিছু কিছু এলাকায় ভাংচুর, লুটপাট ও অগ্নিসংগোগের কিছু ঘটনা ঘটলেও তা যেনো আর না হয় সে বিষয়ে উপজেলার সকল শ্রেনী পেশার মানুষকে আরো আন্তরিক হওয়ার আহবান জানানো হয়। উপজেলার প্রধান প্রধান সড়কে সেনাবাহিনী যেনো টহল দেয়। এই আপদকালীন সময়ে উপজেলার প্রতিটি ইউনিয়নে যেনো বিভিন্ন শ্রেনী পেশার মানুষদের নিয়ে শান্তিরক্ষায় কমিটি করা হয়।

অনুষ্ঠানে ক্যাপ্টেন আশিকুর রহমান বলেন, আপনাদের সেবা দিতে সহসায়ই আইন শৃংখলা বাহিনী থানায় আসবে কিন্তু বর্তমান সময়ে তাদের নিরাপত্তার বিষয়টি আপনাদেরকেই নিশ্চিত করতে হবে। উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলেচনা করে সম্ভব হলে সেনাবাহিনীর সাথে পুলিশকে নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় টহল দেয়া হবে। ব্যাংক, মার্কেটসহ সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের নিরাপত্তার বিষয়টি আপনাদেরকেই নিশ্চিত করতে হবে। আপনাদের সহযোগীতায় সমাজের বিভিন্ন শ্রেনী পেশার মানুষদের নিয়ে শান্তি শৃংখলা কমিটি করা হবে। আপনাদের এলাকায় কোথাও কোন সমস্যা হলে আপনাদের এলাকার সেনাবাহিনীর টীমকে ফোনে(০১৭৬৯-৩৩৩৫৯১)কল করুন ইনশাআল্লাহ আপরা চলে আসবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা