October 27, 2026, 11:57 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান সফরে আজ রাতে ঢাকা ছাড়ছেন, গুরুত্ব পাবে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা জাপানের সঙ্গে প্রায় ২ বিলিয়ন ডলারের ঋণ ও আর্থিক সহায়তা নিয়ে সমঝোতার সম্ভাবনা প্রধানমন্ত্রীর জাপান সফরের সময় রাষ্ট্রদূত ঢাকায় থাকবেন, সিদ্ধান্তকে ‘পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়’ বললেন প্রতিমন্ত্রী ভানুয়াতুর কাছে ৭.২ মাত্রার ভূমিকম্প, নজর ভূকম্পন-পরবর্তী পরিস্থিতিতে তাইওয়ানের ওপর দিয়ে বয়ে গেল টাইফুন চাম্পি, নিহত ১, আহত পাঁচ শতাধিক ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে জামায়াতের সতর্কবার্তা, প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে টোকিওতে বাংলাদেশের রাষ্ট্রদূতকে ঢাকায় তলব বাংলাদেশে পাঁচ বছরে ৬.৩৬ বিলিয়ন ডলারের জাপানি বিনিয়োগের সম্ভাবনা জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ২৭ অক্টোবর টোকিওতে দ্বিপক্ষীয় বৈঠক মেট্রোরেল ব্যয় ও জাপানি ঋণের সুদ কমানোর আলোচনা, প্রধানমন্ত্রীর টোকিও সফরে একাধিক সমঝোতার প্রত্যাশা

চাঁদপুরে অনলাইনে ইলিশ বিক্রির নামে প্রতারণায় ৪১ ফেসবুক পেইজ তালিকাভুক্ত!

বিশেষ প্রতিনিধি, চাঁদপুর :

চাঁদপুরের ইলিশ অনলাইনে ক্রয় করে প্রতারণার শিকার হয়েছেন দেশের বিভিন্ন অঞ্চলের অনেক ক্রেতা সাধারণ।

ফেসবুকে ইলিশ মাছে লোভনীয় ছবি আর অফার দেখে অনেকেই তাদের ফাঁদে পড়েন। এসক প্রতারণার কারণে সারাদেশে চাঁদপুরের ইলিশ ব্যবসায়ীদের সুনাম নষ্ট হয়। যার কারণে চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যবসায়ীদের পক্ষ থেকে এই ৪১টি ফেসবুক প্রতিষ্ঠানের একটি তালিকা প্রকাশ করা হয়।

গতকাল ২৭ আগস্ট মঙ্গলবার রাতে ব্যবসায়ীদের এই তালিকা প্রকাশ করেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন।

সেই তালিকায় অনলাইনে ফেসবুক পেইজের মাধ্যমে ইলিশ বিক্রি করা ৪১ প্রতিষ্ঠানের নাম উল্লেখ করেন।

অনলাইনে ফেসবুক পেইজে তালিকাভুক্ত ইলিশ বিক্রির প্রতিষ্ঠানগুলো হচ্ছে : মেসার্স খান এন্টার প্রাইজ, ইলিশ ভাইয়া চাঁদপুর, ইলিশ তনয়া, রূপালী বাজার, মাছ বিচিত্রা, অর্গানিক ভাইয়া, বহরিয়া ফিস, চাঁদপুরের ইলিশ.কম, চাঁদ মোহনা ফিস, ইলিশেগুড়ি, চাঁদপুর ইলিশ, সজিব ইলিশের বাজার, ইনটাইম ম্যানেজমেন্ট, হাতুড়ে.কম, চাঁদপুর ইলিশ বাজার, শাহীন ইলিশ ঘর, চাঁদপুর ফিস, মেসার্স আলম ট্রেডার্স, ফ্রেস মৎস্য ভান্ডার, তাজা ফিস, রারজানা আক্তার, চাঁদপুর মাছের বাজার, এক্সেপশনাল টি এন্ড প্রোডাক্ট, পঙ্খিরাজ, নগদ বাজার অনলাইন শপিং, পাঁচ মিশালী, ইলিশ বাড়ী, ইলিশের বাড়ী চাঁদপুর, ঢালী মৎস্য আড়ৎ, চাঁদপুর রুপালী ইলিশ, চাঁদপুরের রুপালী ইলিশের বাজার ২.০, মাছের মেলা, চাঁদপুর ইলিশ বাজার, চাঁদপুর তাজা ইলিশের বাজার, চাঁদপুরের ইলিশ, ফ্রেস পন্য, আসসুন্নাহ হালাল উপার্জন, রুহামা ফুড ও তাজা ইলিশ ঐস্যি বাজার।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন গনমাধ্যমকে বলেন, অনলাইনে ইলিশ মাছ কেনাকাটার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন। যারা অনলাইনে ইলিশ বিক্রি করেন তাদের নাম তালিকা চাঁদপুর মৎস্য সমবায় সমিতির সভাপতি আবদুল বারি জমাদার মানিক এর কাছে সংরক্ষিত। কিছু প্রতারকচক্র চাঁদপুর এর ইলিশ নাম করে পেইজ খুলে নানাভাবে মানুষদেরকে প্রতারণা করছে। এই বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে।

 

তথ্যসূত্র : মতলব প্রতিদিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা