June 25, 2026, 4:02 am
শিরোনামঃ
সুন্দরবনে সক্রিয় ১৫০ বন্যপ্রাণী শিকারি; গোয়েন্দা নজরদারিতে অপরাধী চক্র যুবসমাজ যত বেশি মাঠমুখী হবে, ততই তারা মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে থাকবে : আলমগীর সরকার সময়ের আলোকে জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : এক পুনর্মূল্যায়নের আলোচনা নাটকীয় প্রত্যাবর্তনে ইমামপুর ক্রীড়া চক্রকে হারিয়ে ফাইনালে কেশাইরকান্দি ইয়ং স্পোর্টিং ক্লাব মতলব-গজারিয়া সেতুর অর্থায়ন চূড়ান্ত পর্যায়ে, জমি অধিগ্রহণে ১২ কোটি টাকা অনুমোদন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে চাঁদপুর-২ আসনের উন্নয়ন সম্ভাবনা তুলে ধরলেন এমপি ড. জালাল উদ্দিন সাংগঠনিক সপ্তাহ উপলক্ষে মতলব উত্তরে যুবদলের প্রতিবাদ মিছিল সুন্দরবনে প্রাতিষ্ঠানিক দুর্নীতি ও চাঁদাবাজির চক্রে রাষ্ট্রীয় কোষাগারে বড় ধরনের রাজস্ব ফাঁকি কোটচাঁদপুরে মানবপাচার রোধে ঢাকা আহ্ছানিয়া মিশনের সমন্বয় সভা মতলব উত্তরে পরকীয়ার সন্দেহে শুরু বিরোধ, শ্বশুর-স্ত্রীর বিরুদ্ধে হামলার অভিযোগ স্বামীর

২৬ লাখ ভারতীয়কে চাকরি থেকে বিদায় দিন : উপদেষ্টার কাছে আ.লীগের দাবি

বিশেষ প্রতিনিধি, ঢাকা :

গতকাল বৃহস্পতিবার আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে আওয়ামী লীগ সরকারের আমলে ভারতীয়রা বাংলাদেশে চাকরিসহ নানা সুযোগ-সুবিধা নিয়েছিল বলে সামাজিক যোগাযোগমাধ্যমে যে অভিযোগ উঠেছিল উক্ত বিষয়টি নিয়ে একটি পোস্ট দেওয়া হয়েছে।

অন্তর্বর্তীকালীন সরকারের কাছে্ও তাঁদের চাকরিচ্যুত করার দাবি উঠেছে বেশ জোরেশোরে।

সেই পোস্টে বলা হয়, ‘মাননীয় উপদেষ্টা–২৬ লক্ষ ভারতীয় নাগরিক যারা বাংলাদেশে চাকরি করে, তাদের তালিকা করে, চাকরি থেকে বিদায় করে, দেশের তরুণ বেকারদের সুযোগ তৈরি করতে হবে!’

কমেন্ট বক্সে বলা হয়, ‘এই তথ্য উপদেষ্টাই দিয়েছিলেন, সুতরাং এই কাজ তারই সম্পাদন করতে হবে। এটাই তরুণদের দাবি বলে আমরা মনে করি।’

বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে ২৬ লাখ ভারতীয় নাগরিক চুক্তিভিত্তিক চাকরি করেন- দেশের বিভিন্ন রাজনৈতিক সংগঠন এমন দাবি করে আসছে বহু দিন ধরে। অভিযোগ ছিল, শেখ হাসিনা সরকার তাঁদের বিভিন্ন প্রতিষ্ঠানে সুযোগ করে দিয়েছিলেন।

সরকার পতনের পর সম্প্রতি নতুন করে আলোচনায় আসে ভারতীয়দের চাকরির বিষয়টি। কোন উপদেষ্টা এই তথ্য দিয়েছেন, আওয়ামী লীগের পোস্টে সে বিষয়ে কিছু উল্লেখ নেই। তবে শেখ হাসিনা সরকার পতনের আগে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এক বক্তব্যে ‘২৬ লক্ষ ভারতীয় নাগরিক বাংলাদেশে চাকরি করে’ বলে দাবি করেছিলেন।

আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগেরমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর থেকে বিভিন্ন মাধ্যমে ভারতীয়দের চিহিৃত করে চাকুরিচ্যুত করার দাবি উঠে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা