August 11, 2026, 10:21 pm
শিরোনামঃ
শান্তির মিশনে বাংলাদেশের গৌরব ও জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব আদালতে মামলা পরিচালনার সময় মারা গেলেন সাবেক বার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন গাছ লাগানোও রাজনীতি, যদি তা জনগণের কল্যাণে আসে : বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ; পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : মূল্যায়ন হোক তথ্যের আলোকে, অপপ্রচারের নয় ধনাগোদা নদীর বুকে অবৈধ ভাসমান রিসোর্টে অভিযান, জরিমানা ও স্থায়ীভাবে বন্ধ ঘোষণা মতলব উত্তরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে এমপি ড. জালাল উদ্দিন মতলব উত্তরে ঋণের চাপ ও পারিবারিক কলহে নিভে গেল দুই প্রাণ শিক্ষকদের যৌক্তিক সমস্যা সমাধান ও বিদ্যালয়ের আধুনিকায়নে সরকার কাজ করছে : ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

বুড়িচংয়ে মিথ্যা মামলা থেকে মুক্তি পেতে ছাত্রদল নেতা সহ সাধারণ মানুষের সংবাদ সম্মেলন!

মোঃ আবদুল্লাহ, বুড়িচং প্রতিনিধি।।

কুমিল্লার বুড়িচংয়ে মিথ্যা মামলা থেকে মুক্তি পেতে বিএনপি নেতা, ছাত্রদল নেতা, শিক্ষক, সাধারণ মানুষ সহ ৮ জন সংবাদ সম্মেলন করেছে।

আজ ১০ সেপ্টেম্বর বিকেলে বুড়িচং প্রেসক্লাবে এসে  সংবাদ সম্মেলন করেন।

গত ৪ আগস্ট  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের উপর গুলি ও হামলা করায় এবং ২০২৩ সালে বুড়িচং মোকাম ইউনিয়ন বিএনপির স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন হত্যার ঘটনায় দুইটি  মামলা দায়ের করা হয়েছে।

এ মামলায় বুড়িচংয়ের ছাত্রদল নেতা তানভীর, সাইফুল সহ ৮ জন সাধারণ লোককে ব্যক্তি আক্রোশ থেকে মামলায় জড়ানো হয় বলে অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী  ছাত্রদল নেতা সাইফুল ইসলাম বলেন, আমি বুড়িচং উপজেলার সদর ইউনিয়ন ছাত্রদলের একজন একনিষ্ঠ কর্মী। আমি দীর্ঘদিন বুড়িচং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইকবাল ভূইয়ার নেতৃত্ব ছাত্রদলের রাজনীতি করছি। এবং তার নেতৃত্বে স্বৈরাচার সরকার পতনের সকল আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করি। কিন্তু মিজান চেয়ারম্যানের অনুসারী ছাত্রদল নেতা সাইফ উদ্দিন সবুজের সাথে আমার ব্যক্তিগত ঝামেলা থাকায়, গত ৭ সেপ্টেম্বর মিজান চেয়ারম্যানের অনুসারী আব্দুল আউয়াল রবিন বাদী হয়ে বুড়িচং থানার একটি মিথ্যা মামলায় আমাকে ৬০ নাম্বার আসামী করেন। রাত ১১ টায় সাইফ উদ্দিন সবুজ ও সুমন মাস্টার একটি ছেলে দিয়ে আমাকে বাড়ির সামনে ডাক দিয়ে নিয়ে আমাকে মামলার এজাহার দেখিয়ে আমার কাছে ৩ লাখ টাকা দাবি করে। এ সময় তারা বলে টাকা দিলে তারা মামলা থেকে নাম কেটে দিবে। আমি টাকা না দেওয়াতে ৯ সেপ্টেম্বর সাইফ উদ্দিন সবুজের অনুসারী মো. মাহফুজ বাদী হয়ে আরেকটি হত্যা মামলা করে। সেই মামলায়ও আমাকে ৬৩ নাম্বার আসামী করা হয়। কিন্তু আমি একজন বিএনপি পরিবারের সন্তান। আমার বাবা বুড়িচং সদর ইউনিয়ন কৃষকদলের সাংগঠনিক সম্পাদক। বুড়িচং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আখলাক হায়দারের সাথে আমাদের আত্মীয়তার সম্পর্ক।  একটি সামাজিক অনুষ্ঠানে আমি তার সাথে ছবি তুলি। সেই ছবিকে পুঁজি করে  তারা আজকে আমাকে বিতর্ক করছে। আমি দলের সিনিয়র নেতাদের কাছে এই কর্মকাণ্ডের জন্য বিচার চাই। আমি এ ধরনের মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।  সেই সাথে এ মামলা থেকে নিঃশর্ত পরিত্রাণ চাই।

ছাত্রদল নেতা তানভীর বলেন, আমি বুড়িচং উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য। আমি দীর্ঘদিন বুড়িচং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইকবাল ভূইয়ার নেতৃত্ব ছাত্রদলের রাজনীতি করছি। এবং তার নেতৃত্বে স্বৈরাচার সরকার পতনের সকল আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করি। কিন্তু মিজান চেয়ারম্যানের অনুসারী   ছাত্রদল নেতা সাইফ উদ্দিন সবুজের সাথে আমার ব্যক্তিগত ঝামেলা থাকায়, গত ৭ সেপ্টেম্বর মিজান চেয়ারম্যানের অনুসারী আব্দুল আউয়াল রবিন বাদী হয়ে বুড়িচং থানার একটি মিথ্যা মামলায় আমাকে  আসামী করেন। রাত ১১ টায় সাইফ উদ্দিন সবুজ ও সুমন মাস্টার একটি ছেলে দিয়ে আমাকে বাড়ির সামনে ডাক দিয়ে নিয়ে আমাকে মামলার এজাহার দেখিয়ে আমার কাছে ২ লাখ টাকা দাবি করে। এ সময় তারা বলে টাকা দিলে তারা মামলা থেকে নাম কেটে দিবে। আমি টাকা না দেওয়াতে ৯ সেপ্টেম্বর সাইফ উদ্দিন সবুজের অনুসারী মো. মাহফুজ বাদী হয়ে আরেকটি হত্যা মামলা করে। সেই মামলায়ও আমাকে আসামী করা হয়। আমি দলের সিনিয়র নেতাদের কাছে এই কর্মকাণ্ডের জন্য বিচার চাই। আমি এ ধরনের মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের মধ্যে বক্তব্য রাখেন,ময়নাল হোসেন (শিক্ষক),বিএনপি নেতা রেয়াজুল ইসলাম, সাবেক শিক্ষক জয়নাল আবেদীন,  হাজী আব্দুল মালেক ও জসীম উদ্দিন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা