July 26, 2026, 9:24 am
শিরোনামঃ
বর্ষা মৌসুম এলেই ব্যস্ত নৌকা তৈরির কারিগররা মোরেলগঞ্জ হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, লাখ লাখ টাকার মেয়াদোত্তীর্ণ ওষুধের সন্ধান বাগেরহাটে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আইনজীবী খুন সুন্দরবন রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার তাগিদ পরিবেশ প্রতিমন্ত্রীর এসইএল মডেল একাডেমিতেল কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা মালয়েশিয়ায় মারা গেলেন ছেংগারচরের সাবেক দুইবারের মেয়র রফিকুল আলম জজ মোংলা-বাগেরহাট মহাসড়কের ২০ কিলোমিটারের বেহাল দশা, যানবাহন চলাচলে ভোগান্তি সাদুল্ল্যাপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে তাজুল ইসলাম মিয়াজিকে গ্রামবাসীর সমর্থন ঘোষণা অভাব আর মানসিক অশান্তির কাছে হার মানলেন নিরমল দাস, কেরির ট্যাবলেট খেয়ে বৃদ্ধের মৃত্যু মতলবে ভয়াবহ অগ্নিকাণ্ডে তুলার মিল পুড়ে ছাই

বিনয়বাঁশী জলদাসের দ্বিতীয় পুত্র কীর্ত্তনীয়া হরিলাল এর স্মরণে অষ্টপ্রহরব্যাপী মহানাম যজ্ঞ

শ্রী বিপ্লব জলদাস,চট্রগ্রাম :

বোয়ালখালীতে উপমহাদেশের প্রখ্যাত ঢোলবাদক একুশে পদকপ্রাপ্ত লোকশিল্পী বিনয়বাঁশী জলদাস এর দ্বিতীয় পুত্র ও লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর উপদেষ্টা মন্ডলীর সদস্য বাংলাদেশের বিশিষ্ট কির্ত্তনীয়া ও মৃদঙ্গ বাদক এবং গোবিন্দ মহারাজ সম্প্রদায়ের পরিচালক ওস্তাদ প্রয়াত হরিলাল জলদাস এর স্মরণে বৈষ্ণব সেবা ও অষ্টপ্রহর ব্যাপী মহা নামযজ্ঞ অনুষ্ঠান আগামীকাল ১৫ অক্টোবর রোজ মঙ্গলবার তাঁর নিজ জন্মস্থান বোয়ালখালী পৌরসভার পূর্ব গোমদন্ডী ছন্দারিয়া গ্রামে পরিবারের উদ্যোগে আয়োজন করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে ভোর ৪টায় ব্রহ্মমুহূর্তে অষ্টপ্রহর ব্যাপী মহানাম যজ্ঞের শুভারম্ভ এতে নামকীর্তন পরিবেশন করবেন চট্টগ্রামের স্বনামধন্য কীর্তনীয়া দল সমূহ ও দুপুর ১২:০০ টায় ভোগ আরতি দুপুর ১টায় আনন্দবাজারে মহাপ্রসাদ বিতরণ এবং রাত ১০টায় মহাপ্রসাদ বিতরণ।

উক্ত অনুষ্ঠানে পরিবারের পক্ষ থেকে সকল ভক্তবৃন্দ ও শুভানুধ্যায়ীদের উপস্থিতি ও আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা