June 25, 2026, 7:30 pm
শিরোনামঃ
ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের নতুন কমিটির প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত মতলব উত্তরে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মতলব উত্তরে ৩ হাজার ৪৫৫ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজ-সার ও কৃষি উপকরণ বিতরণ চীনের সঙ্গে মোংলা বন্দর সম্প্রসারণ ও অর্থনৈতিক অঞ্চল গড়ার নতুন দিগন্ত ; ৬ বিলিয়ন ডলারের বিনিয়োগ সম্ভাবনা মোংলায় যুদ্ধজাহাজ দ্রুত মেরামতে বিশেষ ডকিং ফ্যাসিলিটি ; নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে নতুন দিগন্ত মতলব উত্তরে কলাবাগান থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার মতলব উত্তরে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় পা ভাঙল স্কুলছাত্র ফারহানের বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে সামার-২০২৬ সেশনের আইন ও ফার্মেসী বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত সুন্দরবনে সক্রিয় ১৫০ বন্যপ্রাণী শিকারি; গোয়েন্দা নজরদারিতে অপরাধী চক্র যুবসমাজ যত বেশি মাঠমুখী হবে, ততই তারা মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে থাকবে : আলমগীর সরকার

চাঁদপুর-২ আসন: আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করলেন এসি মিজান

মতলব উত্তর প্রতিনিধি:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের চাঁদপুরের মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান এসি মিজান।

রোববার (১৯ নভেম্বর) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তাঁর প্রতিনিধি বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য আতিকুর রহমান শিমুল ও ছেংগারচর পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আলী নূর বেপারী।

চাঁদপুর-২ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী জনপ্রিয় আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান এসি মিজান।

এ সময় মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ও জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মাজহারুল ইসলাম মিজান, জহিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক শাখাওয়াত হোসেন মল্লিক, উপজেলা যুবলীগ নেতা সাইদুর রহমান, সেলিম রেজা মোহন, এখলাছপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল মল্লিক, আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন মেম্বার, এখলাছপুর ইউনিয়ন যুবলীগ নেতা সজীব প্রধান, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আবদুস ছাত্তার খোকনসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে দলীয় মনোনয়নপত্র সংগ্রহের পর চাঁদপুর-২ আসন (মতলব উত্তর ও দক্ষিণ) নির্বাচনী এলাকার মানুষের কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন এসি মিজান।পাশাপাশি আসন্ন সংসদ নির্বাচনে চাঁদপুর-২ আসনে নৌকা প্রতীককে বিজয়ী করতে সকল পর্যায়ের নেতাকর্মীকে মাঠে ময়দানে কাজ করার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, চাঁদপুর-২ আসনে তুমুল জনপ্রিয় আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান এসি মিজান দীর্ঘদিন ধরে সরকারের নানা উন্নয়ন কর্মকাণ্ড ও দলীয় কার্যক্রমে অংশগ্রহণসহ প্রচারে ব্যস্ত সময় পার করছেন। সেখানে বিভিন্ন সভা-সমাবেশেও অংশগ্রহণ করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা