October 25, 2026, 11:09 am
শিরোনামঃ
ভানুয়াতুর কাছে ৭.২ মাত্রার ভূমিকম্প, নজর ভূকম্পন-পরবর্তী পরিস্থিতিতে তাইওয়ানের ওপর দিয়ে বয়ে গেল টাইফুন চাম্পি, নিহত ১, আহত পাঁচ শতাধিক ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে জামায়াতের সতর্কবার্তা, প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে টোকিওতে বাংলাদেশের রাষ্ট্রদূতকে ঢাকায় তলব বাংলাদেশে পাঁচ বছরে ৬.৩৬ বিলিয়ন ডলারের জাপানি বিনিয়োগের সম্ভাবনা জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ২৭ অক্টোবর টোকিওতে দ্বিপক্ষীয় বৈঠক মেট্রোরেল ব্যয় ও জাপানি ঋণের সুদ কমানোর আলোচনা, প্রধানমন্ত্রীর টোকিও সফরে একাধিক সমঝোতার প্রত্যাশা সীমান্তে ভুল বোঝাবুঝি থেকে সংঘর্ষ ঠেকাতে উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক আলোচনার প্রস্তাব দক্ষিণ কোরিয়ার টাইফুন চাম্পির আশঙ্কায় প্রায় পুরো তাইওয়ানে স্থবিরতা, শত শত ফ্লাইট বাতিল সাজেকে অবরোধ ঘিরে গুলিবিনিময়, আটকে পড়া প্রায় তিন হাজার পর্যটককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে

মতলব উত্তরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন

মমিনুল ইসলাম :

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে।

২০২৩-২৪ অর্থ বছরে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উফসী বীজ, সার ও হাইব্রিড বীজ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন চত্বরে উপজেলার ৫ হাজার ৬শ’ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বীথি রাণী দাস, সহকারি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. সালাউদ্দিন’সহ উপ-সহকারি কৃষি কর্মকর্তাবৃন্দ।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ কার্যক্রমের আওতায় ২ হাজার ৩শ’ জন হাইব্রিড জাত  ধান চাষির মধ্যে প্রত্যেককে ২ কেজি করে এবং ৩ হাজার ৩শ’ জনকে উফসী ধান চাষির মধ্যে প্রত্যেককে ১০ কেজি করে বীজ, ১০ কেজি করে ডিএপি সার ও ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা