August 14, 2026, 10:17 am
শিরোনামঃ
শান্তির মিশনে বাংলাদেশের গৌরব ও জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব আদালতে মামলা পরিচালনার সময় মারা গেলেন সাবেক বার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন গাছ লাগানোও রাজনীতি, যদি তা জনগণের কল্যাণে আসে : বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ; পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : মূল্যায়ন হোক তথ্যের আলোকে, অপপ্রচারের নয় ধনাগোদা নদীর বুকে অবৈধ ভাসমান রিসোর্টে অভিযান, জরিমানা ও স্থায়ীভাবে বন্ধ ঘোষণা মতলব উত্তরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে এমপি ড. জালাল উদ্দিন মতলব উত্তরে ঋণের চাপ ও পারিবারিক কলহে নিভে গেল দুই প্রাণ শিক্ষকদের যৌক্তিক সমস্যা সমাধান ও বিদ্যালয়ের আধুনিকায়নে সরকার কাজ করছে : ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

মতলব উত্তরে বিজয় দিবসে বিএনপি নেতা তানভীর হুদার শ্রদ্ধা!

মতলব উত্তর প্রতিনিধি:
????????????

বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য ও বীরত্বের এক অবিস্মরনীয় গৌরবময় দিন ১৬ ডিসেম্বর। বীরের জাতি হিসেবে আত্নপ্রকাশ করার দিন এই দিন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নাম একটি স্বাধীন ভুখন্ডের নাম জানান দেওয়ার দিন। এই দিনে দীর্ঘ নয় মাস যুদ্ধ শেষে পাকিস্তানী বাহিনী আত্নসমার্পন করেন। এই বিজয় দিবস উপলক্ষে সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদার জ্যেষ্ঠ পুত্র ও চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদার আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি নিয়ে শহীদ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করেন মতলব উত্তর উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

মতলব উত্তর উপজেলা পরিষদের কমপ্লেক্সে সকাল ৮ টার সময় বিএনপি, যুবদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ সকল অঙ্গসংগঠনের নেতা কর্মীরা বিজয় দিবসের র‌্যালি নিয়ে বিনম্র শ্রদ্ধায় শহীদ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পন করেন।

ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের শেষে সাংবাদিকের প্রশ্নে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছেন। তিনি যদি ঘোষণা না দিতেন তাহলে বাংলাদেশ স্বাধীন হতো না। আমরা স্বাধীন পতাকা পেতাম না। আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আধুনিক বাংলাদেশের স্থপতি। তার ঘোষণায় উজ্জীবিত হয়ে দেশের মানুষ মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন করেছেন। এরপর তিনি রাষ্ট্র ক্ষমতায় এসে দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য নানামুখী উদ্যোগ গ্রহণ করেন।

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার রূপরেখা বাস্তবানে আমরা কাজ করছি। দেশে বিচার বিভাগের সংস্কার করে স্বাধীন বিচার বিভাগ বাস্তবান করতে হবে। গণতন্ত্র ফেরাতে ৩১ দফার মধ্যে সবকিছুই তারেক রহমান উল্লেখ করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য আব্দুল মান্নান লস্কর, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি সারোয়ার মজুমদার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল করিম, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম, ফরাজীকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াছিন মোল্লা, সাবেক ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন খান, বিএনপি নেতা আলাউদ্দিন খান, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আবু সৈয়দ গোলাম রাব্বানী মামুন, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, ছেংগারচর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল ফরাজি, ছেংগারচর পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ বেপারী, সাবেক যুগ্ম আহ্বায়ক মনির মোল্লা, গজরা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজি, উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব শাহ আলম ভূঁইয়া, উপজেলা শ্রমিক দলের সভাপতি আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক মো. মহসিন মন্ডল, জেলা যুবদলের সহ শ্রম বিষয়ক সম্পাদক আবু তাহের সুমন, পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি নুর মোহাম্মদ খান, সাধারণ সম্পাদক আবুল হোসেন কুটুম, উপজেলা তাঁতি দলের সভাপতি আনোয়ার প্রধান, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম হানিফ, যুবদল নেতা শাহ আলম, সুমন বেপারী, আনিছ বেপারী, সাইফুল বেপারী, আরিফ লস্কর, রোবেল ঢালী’সহ বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা