August 14, 2026, 10:17 am
শিরোনামঃ
শান্তির মিশনে বাংলাদেশের গৌরব ও জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব আদালতে মামলা পরিচালনার সময় মারা গেলেন সাবেক বার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন গাছ লাগানোও রাজনীতি, যদি তা জনগণের কল্যাণে আসে : বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ; পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : মূল্যায়ন হোক তথ্যের আলোকে, অপপ্রচারের নয় ধনাগোদা নদীর বুকে অবৈধ ভাসমান রিসোর্টে অভিযান, জরিমানা ও স্থায়ীভাবে বন্ধ ঘোষণা মতলব উত্তরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে এমপি ড. জালাল উদ্দিন মতলব উত্তরে ঋণের চাপ ও পারিবারিক কলহে নিভে গেল দুই প্রাণ শিক্ষকদের যৌক্তিক সমস্যা সমাধান ও বিদ্যালয়ের আধুনিকায়নে সরকার কাজ করছে : ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

মতলব উত্তরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন

মতলব উত্তর প্রতিনিধি :

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ১৬ই ডিসেম্বর মহান স্বাধীনতা ও বিজয় দিবস ২০২৪ উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষ্যে সোমবার উপজেলা পরিষদে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনি, জাতীয় পতাকা উত্তোলন, শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ, শিশুদের জন্য মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠান এবং উপজেলা প্রধান সড়ক ও উপজেলা মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে জাতীয় পতাকা দ্বারা সজ্জিতকরণ ও আলোকসজ্জা সহ নানান কর্মসূচী বাস্তবায়ন করে উপজেলা প্রশাসন।

এছাড়াও কুটির শিল্প, শীতকালীন পিঠা সহ নানান ইভেন্টে বিজয় ২০২৪ মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলায় প্রতিটি ইউনিয়ন অংশগ্রহন করে। বিকালে সাংবাদিক বনাম উপজেলা প্রশাসন প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

প্রশাসনের পাশপাশি রাজনৈতিক দলগুলোও মহান বিজয় দিবস উদযাপন করেন। সকালে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, মৎস্যজীবি দল, মহিলা দল, গণঅধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলো শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা