June 24, 2026, 8:17 pm
শিরোনামঃ
সুন্দরবনে সক্রিয় ১৫০ বন্যপ্রাণী শিকারি; গোয়েন্দা নজরদারিতে অপরাধী চক্র যুবসমাজ যত বেশি মাঠমুখী হবে, ততই তারা মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে থাকবে : আলমগীর সরকার সময়ের আলোকে জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : এক পুনর্মূল্যায়নের আলোচনা নাটকীয় প্রত্যাবর্তনে ইমামপুর ক্রীড়া চক্রকে হারিয়ে ফাইনালে কেশাইরকান্দি ইয়ং স্পোর্টিং ক্লাব মতলব-গজারিয়া সেতুর অর্থায়ন চূড়ান্ত পর্যায়ে, জমি অধিগ্রহণে ১২ কোটি টাকা অনুমোদন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে চাঁদপুর-২ আসনের উন্নয়ন সম্ভাবনা তুলে ধরলেন এমপি ড. জালাল উদ্দিন সাংগঠনিক সপ্তাহ উপলক্ষে মতলব উত্তরে যুবদলের প্রতিবাদ মিছিল সুন্দরবনে প্রাতিষ্ঠানিক দুর্নীতি ও চাঁদাবাজির চক্রে রাষ্ট্রীয় কোষাগারে বড় ধরনের রাজস্ব ফাঁকি কোটচাঁদপুরে মানবপাচার রোধে ঢাকা আহ্ছানিয়া মিশনের সমন্বয় সভা মতলব উত্তরে পরকীয়ার সন্দেহে শুরু বিরোধ, শ্বশুর-স্ত্রীর বিরুদ্ধে হামলার অভিযোগ স্বামীর

মহান বিজয় দিবস উপলক্ষে জাগরণ সাংস্কৃতিক কেন্দ্রের আলোচনা সভা,সংগীতানুষ্ঠান ও প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি:

‘মহান বিজয়ের মাসে জাতীয় সংগীত গেয়ে উড়াবো লাল- সবুজের পতাকা, উড্ডীন হবে মানবতা’ এ প্রতিপাদ্যে জাগরণ সাংস্কৃতিক কেন্দ্রের আয়োজনে আলোচনা সভা, সংগীতানুষ্ঠান ও চিত্রাঙ্কণ-কবিতা আবৃত্তি প্রতিযোগিতা ১৯ ডিসেম্বর, বৃহস্পতিবার চাঁদপুর সাহিত্য একাডেমিতে অনুষ্ঠিত হয়।

জাগরণ সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সাইফুল খান রাজিবের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা ও নাট্যব্যক্তিত্ব আক্রাম খান, সংগঠনের উপদেষ্টা ও চেম্বার অব কমার্স, চাঁদপুর এর পরিচালক গোপাল সাহা, জাগরণ সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক অ্যাড. মাসুদ রানা, সহ-সভাপতি প্রশান্ত সরকার,চাঁদপুর লেখক পরিষদের সহ-সাধারণ সম্পাদক অভিজিৎ আচার্যী, কবি-প্রাবন্ধিক ও বাতায়ন24নিউজ-এর প্রকাশক আজম পাটোয়ারী।

শুভেচ্ছা বক্তব্য রাখেন, প্রতিযোগিতা উপপরিষদের আহবায়ক চন্দনা দেবনাথ ও সদস্য সচিব নাজমুল ইসলাম সজীব।

এতে সংগীত পরিবেশন করেন, জাগরণ সাংস্কৃতিক কেন্দ্রের সংগীত সম্পাদক ও সংগীত বিভাগের প্রশিক্ষক শাহিন খান, সংগঠনের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোখলেছুর রহমান, সংগীত শিল্পী বীরেন সাহা, সারা তাবাসসুম জীবা, মরিয়ম আক্তার তাহসীন।

সবশেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা