September 26, 2026, 12:18 am
শিরোনামঃ
বাগেরহাটে ক্যাথলিক চার্চে ভাঙচুর, পুকুর থেকে মা মারিয়ার মূর্তি উদ্ধার; যুবক গ্রেপ্তার চাঁদপুরে নদীতে নিখোঁজ যুবকের পরিচয় সনাক্ত, উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ বিনয়বাঁশী জলদাসের ১১৫তম জন্মদিবস উপলক্ষে চূড়ান্ত প্রস্তুতি ও দায়িত্ব বণ্টন সভা হাজীগঞ্জে প্রবীণকে মারধর-হেনস্তা: মব সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ মালয়েশিয়ায় রোবোটিক্স প্রতিযোগিতায় কেএফটি কলেজিয়েট স্কুলের দুই শিক্ষার্থী স্বর্ণপদক অর্জন শুধু ভালো ফলাফল নয়, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে উঠতে হবে : বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাড. বোরহান উদ্দিন কোরআনে হাফেজ হলেই কি জান্নাত নিশ্চিত ; কোরআনের আলোকে পর্যালোচনা! চাঁদপুরে নিখোঁজ স্কুলছাত্র বান্দরবানের দুর্গম পাহাড়ে উদ্ধার বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, মোংলা থেকে ৭২০ কিলোমিটার দূরে মতলবে অগ্নিকাণ্ডে পুড়ল ৫ পরিবারের বসতঘর, আহত ২

আইফোন কিনতে ‘চুরি’, কলেজশিক্ষার্থী গ্রেপ্তার

Reporter Name

রাজধানীতে চুরির অভিযোগে এক কলেজশিক্ষার্থীকে (১৭) গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল রোববার মিরপুর শপিং কমপ্লেক্সের সামনে থেকে এই কলেজশিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়। চুরি করা অলংকার ও নগদ অর্থ তার কাছ থেকে উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।

পুলিশ বলছে, আইফোন কেনার জন্য এই কলেজশিক্ষার্থী তার এক বন্ধুকে সঙ্গে নিয়ে ঢাকার একটি বাসায় সম্প্রতি চুরি করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসীন আজ সোমবার প্রথম আলোকে বলেন, গত ২৮ সেপ্টেম্বর পূর্ব মণিপুরের একটি বাসায় চুরি হয়। বাসাটি থেকে অলংকার, অর্থসহ মোট চার লাখ টাকার মালামাল চুরি হয়।

পার্শ্ববর্তী একটি দোকানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দুজনকে শনাক্ত করা হয়। তাদের একজনকে গতকাল গ্রেপ্তার করা হলো। গ্রেপ্তার শিক্ষার্থী ঢাকার একটি কলেজে একাদশ শ্রেণিতে পড়ে।

মিরপুর মডেল থানা-পুলিশের ভাষ্য, গ্রেপ্তার শিক্ষার্থীর দেওয়া তথ্য অনুযায়ী, একটি স্বর্ণ ও একটি ডায়মন্ডের নাকফুল উদ্ধার করা হয়েছে। এ ছাড়া চুরি করা সোনা বিক্রির ৯৭ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে।

মিরপুর মডেল থানা-পুলিশ বলছে, গ্রেপ্তার শিক্ষার্থীকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। তার দাবি, সে তার পরিবারের কাছে আইফোন কেনার জন্য টাকা চেয়েছিল। কিন্তু পরিবার তাকে টাকা দিতে অস্বীকৃতি জানায়। পরে সে চুরির পরিকল্পনা করে। এক বন্ধুকে সঙ্গে নিয়ে সে পূর্ব মণিপুরের বাসাটিতে চুরি করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা