September 25, 2026, 11:42 pm
শিরোনামঃ
বাগেরহাটে ক্যাথলিক চার্চে ভাঙচুর, পুকুর থেকে মা মারিয়ার মূর্তি উদ্ধার; যুবক গ্রেপ্তার চাঁদপুরে নদীতে নিখোঁজ যুবকের পরিচয় সনাক্ত, উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ বিনয়বাঁশী জলদাসের ১১৫তম জন্মদিবস উপলক্ষে চূড়ান্ত প্রস্তুতি ও দায়িত্ব বণ্টন সভা হাজীগঞ্জে প্রবীণকে মারধর-হেনস্তা: মব সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ মালয়েশিয়ায় রোবোটিক্স প্রতিযোগিতায় কেএফটি কলেজিয়েট স্কুলের দুই শিক্ষার্থী স্বর্ণপদক অর্জন শুধু ভালো ফলাফল নয়, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে উঠতে হবে : বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাড. বোরহান উদ্দিন কোরআনে হাফেজ হলেই কি জান্নাত নিশ্চিত ; কোরআনের আলোকে পর্যালোচনা! চাঁদপুরে নিখোঁজ স্কুলছাত্র বান্দরবানের দুর্গম পাহাড়ে উদ্ধার বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, মোংলা থেকে ৭২০ কিলোমিটার দূরে মতলবে অগ্নিকাণ্ডে পুড়ল ৫ পরিবারের বসতঘর, আহত ২

বিনয়বাঁশী জলদাসের ১১৫তম জন্মদিবস উপলক্ষে চূড়ান্ত প্রস্তুতি ও দায়িত্ব বণ্টন সভা

বোয়ালখালী প্রতিনিধি :

একুশে পদকপ্রাপ্ত উপমহাদেশের প্রখ্যাত ঢোলবাদক ও কিংবদন্তি লোকশিল্পী ওস্তাদ বিনয়বাঁশী জলদাসের ১১৫তম জন্মদিবস যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপনের লক্ষ্যে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর চূড়ান্ত প্রস্তুতি ও দায়িত্ব বণ্টন সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় বোয়ালখালী পৌরসভার পেতন আউলিয়া মাজার গেইটসংলগ্ন শাওন মার্কেটের দ্বিতীয় তলায় সংগঠনের প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর ভারপ্রাপ্ত সভাপতি রানু মজুমদারের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও সাধারণ সম্পাদক বিপ্লব জলদাস।

সভায় আসন্ন জন্মদিবস উদযাপন অনুষ্ঠান সফল, সুশৃঙ্খল ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে কর্মসূচির সার্বিক প্রস্তুতি, অনুষ্ঠানস্থল ব্যবস্থাপনা, সাংস্কৃতিক পরিবেশনা, অতিথি আপ্যায়ন, স্বেচ্ছাসেবকদের দায়িত্বসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্টদের মধ্যে নির্ধারিত দায়িত্ব বণ্টন করা হয় এবং অনুষ্ঠানের বাকি প্রস্তুতি দ্রুত সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় বক্তব্য রাখেন, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক বকুল বড়ুয়া, কোষাধ্যক্ষ কালিপদ দাস, সহ-কোষাধ্যক্ষ মাহফুজ রকি, সাংগঠনিক সম্পাদক মো. এসকান্দর, সাংস্কৃতিক সম্পাদক বিধান দাস, সাহিত্য বিষয়ক সম্পাদক শিক্ষক প্রদুল কান্তি দে, দপ্তর সম্পাদক ডা. শ্যামাপ্রসাদ দাশগুপ্ত, নির্বাহী সদস্য সজীব চৌধুরী, অর্পিতা ঘোষ ও মো. রিয়াজসহ সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, লোকসংস্কৃতির কিংবদন্তি শিল্পী ওস্তাদ বিনয়বাঁশী জলদাসের শিল্পীজীবন ও সাংস্কৃতিক অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি তাঁর স্মৃতি, কর্ম ও ঐতিহ্য সংরক্ষণে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জন্মদিবসের অনুষ্ঠানকে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে প্রাণবন্ত ও সফল করে তুলতে সংগঠনের সকল সদস্য ও সংশ্লিষ্টদের নিজ নিজ দায়িত্ব আন্তরিকতার সঙ্গে পালনের আহ্বান জানান তাঁরা।

উল্লেখ্য, আগামী ১ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার একুশে পদকপ্রাপ্ত লোকসংস্কৃতির কিংবদন্তি শিল্পী ওস্তাদ বিনয়বাঁশী জলদাসের ১১৫তম জন্মদিবস উপলক্ষে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচির মধ্যে সংগীত, আবৃত্তি, নৃত্য, ঢোলবাদনসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা ও আলোচনা সভা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা