August 14, 2026, 12:21 pm
শিরোনামঃ
শান্তির মিশনে বাংলাদেশের গৌরব ও জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব আদালতে মামলা পরিচালনার সময় মারা গেলেন সাবেক বার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন গাছ লাগানোও রাজনীতি, যদি তা জনগণের কল্যাণে আসে : বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ; পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : মূল্যায়ন হোক তথ্যের আলোকে, অপপ্রচারের নয় ধনাগোদা নদীর বুকে অবৈধ ভাসমান রিসোর্টে অভিযান, জরিমানা ও স্থায়ীভাবে বন্ধ ঘোষণা মতলব উত্তরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে এমপি ড. জালাল উদ্দিন মতলব উত্তরে ঋণের চাপ ও পারিবারিক কলহে নিভে গেল দুই প্রাণ শিক্ষকদের যৌক্তিক সমস্যা সমাধান ও বিদ্যালয়ের আধুনিকায়নে সরকার কাজ করছে : ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

ঝিনাইদহের কোটচাঁদপুর কাঠ টিটমেন্ট মেশিন বিস্ফোরণে নিহত-২ ; আহত-১

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি :

ঝিনাইদহের কোটচাঁদপুরে কাঠ টিটমেন্ট মেশিন বিস্ফোরণ ঘটে মারা গেছেন দুই জন। এদের একজন রাম মল্লিক (৫০) ও মিল্টন বিশ্বাস (২৫)।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে ঘটনা ঘটে আহত হয়েছেন আলমগীর হোসেন (৩৫)

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়,কাঠ টিটমেন্ট মেশিন বিস্ফোরণ ঘটে কোটচাঁদপুরে দুই জন মারা গেছে, এদের মধ্যে একজন কোটচাঁদপুর সিঙ্গিয়া গ্রামে বদিনাথ মল্লিকের ছেলে রাম মল্লিক (৫০) ও অন্যজন একই গ্রামের ওমর আলী বিশ্বাসের ছেলে মিল্টন বিশ্বাস (২৫)। ওই সময় তারা  কাঠ টিটমেন্ট মেশিনের পাশের ঘরে বসে কাজ করছিল।

হঠাৎ করে বিস্ফোরিত হয় কাঠ টিটমেন্ট  মেশিন। মুখের অংশ ছুটে গিয়ে আঘাত হানে ওই তিন জনের দেহে। এতে করে ঘটনাস্থলে মারা গেছেন কোটচাঁদপুরের সিঙ্গিয়া গ্রামের বদিনাথ মল্লিকের ছেলে  রাম মল্লিক (৫০) ও একই গ্রামের ওমর বিশ্বাসের ছেলে মিল্টন বিশ্বাস (২৫)। ওই ঘটনায় আহত হন আলমগীর হোসেন (৩৫)। তিনি মহেশপুর উপজেলার আলমপুর ব্রীজঘাট এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।

কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক রাফসান রহমান বলেন, ওই ঘটনায় স্বাস্থ্য কমপ্লেক্স কোন মৃত দেহ আসেনি। আমরা আহত একজনকে চিকিৎসা দিয়ে যশোর হাসপাতালে রেফার্ড করা হয়েছে। ওই ঘটনায় দুই জন মারা গেছে বলে জানতে পেরেছি।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন,বিস্ফোরণের খবর শুনে আমরা ঘটনাস্থলে আসি। এরপর দেখতে পায় ঘটনাস্থলে দুই জনের মৃত দেহ। তাদের উদ্ধার করে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। আর আহত আলমগীর হোসেন কে যশোর স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়েছে।

তিনি বলেন, ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করা হয়েছে। তদন্ত শেষে ঘটনা প্রকৃত রহস্য বলা সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা