August 14, 2026, 2:04 am
শিরোনামঃ
শান্তির মিশনে বাংলাদেশের গৌরব ও জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব আদালতে মামলা পরিচালনার সময় মারা গেলেন সাবেক বার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন গাছ লাগানোও রাজনীতি, যদি তা জনগণের কল্যাণে আসে : বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ; পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : মূল্যায়ন হোক তথ্যের আলোকে, অপপ্রচারের নয় ধনাগোদা নদীর বুকে অবৈধ ভাসমান রিসোর্টে অভিযান, জরিমানা ও স্থায়ীভাবে বন্ধ ঘোষণা মতলব উত্তরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে এমপি ড. জালাল উদ্দিন মতলব উত্তরে ঋণের চাপ ও পারিবারিক কলহে নিভে গেল দুই প্রাণ শিক্ষকদের যৌক্তিক সমস্যা সমাধান ও বিদ্যালয়ের আধুনিকায়নে সরকার কাজ করছে : ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

মতলব উত্তরে পৃথক অভিযানে ইয়াবা ট্যাবলেট ও গাঁজা’সহ গ্রেপ্তার ৩

মমিনুল ইসলাম :
Oplus_131072

চাঁদপুর, মতলব উত্তরে পৃথক অভিযান পরিচালনা করে ২৯পিস ইয়াবা ট্যাবলেট ও ৩৫০গ্রাম গাঁজা সহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার সাদুল্ল্যাপুর ইউনিয়নের চান্দ্রাকান্দি গ্রামের ইসহাক প্রধানের ছেলে মোজাম্মেল হক মোজা (৩৮), একই এলাকার আবুল হোসেনের ছেলে মহসিন (২৯) এবং দূর্গাপুর ইউনিয়নের বড় দূর্গাপুর ঋষি বাড়ির মৃত কালিচরনের ছেলে নয়ন মনি (৩০)।

শনিবার (২৫ জানুয়ারি) রাতে সাদুল্ল্যাপুর ইউনিয়ন ও দূর্গাপুর ইউনিয়ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে মতলব উত্তর থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক।

থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) খুরশিদ আলম সহ সঙ্গীও ফোর্স অভিযান পরিচালনা করে ২৯ পিস ইয়াবা সহ চান্দ্রাকান্দি গ্রামের মোজাম্মেল হক মোজা ও মহসিনকে গ্রেপ্তার করে এবং পৃথক ঘটনায় উপ-পুলিশ পরিদর্শক (এসআই) জাফর আহম্মেদ সহ সঙ্গীও ফোর্স অভিযান পরিচালনা করে দূর্গাপুর ঋষি বাড়ির নয়ন মনির কাছ থেকে ৩৫০ গ্রাম গাঁজা সহ গ্রেপ্তার করা হয়।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে চাঁদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা