October 26, 2026, 12:52 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান সফরে আজ রাতে ঢাকা ছাড়ছেন, গুরুত্ব পাবে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা জাপানের সঙ্গে প্রায় ২ বিলিয়ন ডলারের ঋণ ও আর্থিক সহায়তা নিয়ে সমঝোতার সম্ভাবনা প্রধানমন্ত্রীর জাপান সফরের সময় রাষ্ট্রদূত ঢাকায় থাকবেন, সিদ্ধান্তকে ‘পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়’ বললেন প্রতিমন্ত্রী ভানুয়াতুর কাছে ৭.২ মাত্রার ভূমিকম্প, নজর ভূকম্পন-পরবর্তী পরিস্থিতিতে তাইওয়ানের ওপর দিয়ে বয়ে গেল টাইফুন চাম্পি, নিহত ১, আহত পাঁচ শতাধিক ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে জামায়াতের সতর্কবার্তা, প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে টোকিওতে বাংলাদেশের রাষ্ট্রদূতকে ঢাকায় তলব বাংলাদেশে পাঁচ বছরে ৬.৩৬ বিলিয়ন ডলারের জাপানি বিনিয়োগের সম্ভাবনা জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ২৭ অক্টোবর টোকিওতে দ্বিপক্ষীয় বৈঠক মেট্রোরেল ব্যয় ও জাপানি ঋণের সুদ কমানোর আলোচনা, প্রধানমন্ত্রীর টোকিও সফরে একাধিক সমঝোতার প্রত্যাশা

মতলব উত্তরে ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

মমিনুল ইসলাম:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ৫৩তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষার মাধ্যমিক পর্যায়ের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে।

সোমবার (৩ ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১০ টার দিকে উপজেলার পরিষদ কমপ্লেক্স মাঠে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আশরাফুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন মতলব উত্তর উপজেলা প্রশাসক ও নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি।

এসময় বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, স্কাউট প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

ক্রীড়া প্রতিযোগিতায় উপজেলার মাধ্যমিক পর্যায়ের স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

প্রধান অতিথি তার বক্তব্যে ইউএনও মাহমুদা কুলসুম মনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পড়াশোনার পাশাপাশি ক্রীড়া চর্চা করতে হবে। ক্রীড়া ও সাহিত্য সংস্কৃতি চর্চা শিক্ষার্থীদের মানসিক বিকাশে ভূমিকা রাখে। ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের উপর ভিত্তি করেই আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মাণ হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা