August 14, 2026, 12:22 pm
শিরোনামঃ
শান্তির মিশনে বাংলাদেশের গৌরব ও জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব আদালতে মামলা পরিচালনার সময় মারা গেলেন সাবেক বার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন গাছ লাগানোও রাজনীতি, যদি তা জনগণের কল্যাণে আসে : বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ; পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : মূল্যায়ন হোক তথ্যের আলোকে, অপপ্রচারের নয় ধনাগোদা নদীর বুকে অবৈধ ভাসমান রিসোর্টে অভিযান, জরিমানা ও স্থায়ীভাবে বন্ধ ঘোষণা মতলব উত্তরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে এমপি ড. জালাল উদ্দিন মতলব উত্তরে ঋণের চাপ ও পারিবারিক কলহে নিভে গেল দুই প্রাণ শিক্ষকদের যৌক্তিক সমস্যা সমাধান ও বিদ্যালয়ের আধুনিকায়নে সরকার কাজ করছে : ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা দিয়ে চলছে ছেংগারচর পৌরসভার কার্যক্রম : নাগরিক সেবা ব্যহত

মমিনুল ইসলাম:

ছয় মাস যাবৎ ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা দিয়ে চলছে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার কার্যক্রম এতে নাগরিক সেবা ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন পৌর এলাকার নাগরিকরা।

খোঁজ নিয়ে জানা যায়, ছেংগারচর পৌরসভাটি একটি প্রথম শ্রেণির পৌরসভা। এ পৌর সভায় গত বছরের ১০ আগষ্ট পৌর নির্বাহী কর্মকর্তা মো. ফয়েজ আহম্মেদ অবসরে গেলে পদটি শূন্য হয়। পরবর্তীতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয় ছেংগারচর পৌরসভার সহকারী প্রকৌশলী (সিভিল) মো. মান্নানুল ইসলামকে। একসঙ্গে দুইটি দায়িত্ব পালন করতে গিয়ে নাগরিক সেবার কার্যক্রম কিছুটা ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন পৌর এলাকার নাগরিকরা।

নাগরিক সনদপত্র নিতে আসা আধুরভিটি গ্রামের মো. মফিজুল ইসলাম বলেন, আমার বাচ্চার একটি নাগরিক সনদপত্রের জন্য পৌরসভায় গেলে পৌর নির্বাহী কর্মকর্তা অফিসের কাজে বাহিরে গেলে স্বাক্ষরের জন্য কিছুটা বিলম্ব হয়।

জোরখালী গ্রামের সুমন আহম্মেদ জানান, আমার মেয়েকে স্কুলে ভর্তি করার জন্য জরুরি জন্ম নিবন্ধনের প্রয়োজন ছিল। কিন্তু আমি জন্ম নিবন্ধন পেয়েছি ১১দিন পরে।

ছেংগারচর পৌরসভার সহকারী প্রকৌশলী (সিভিল) ও ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মো. মান্নানুল ইসলাম জানান, ৬মাস আগে আমাকে ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তার দায়িত্ব সরকার। আমি আমার দায়িত্ব সঠিক ভাবে পালন করছি।

ছেংগারচর পৌর প্রশাসক হিল্লোল চাকমা জানান, ৬মাস যাবৎ ভারপ্রাপ্ত পৌর নির্বাহী কর্মকর্তা দিয়ে চলছে কার্যক্রম। এতে কাজের কিছুটা বিলম্ব হচ্ছে। আমরা সংশ্লিষ্ট দপ্তরে এ বিষয়ে চিঠি দিয়েছি। আশা করছি খুব দ্রুতই পৌর নির্বাহী কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা