August 15, 2026, 2:07 pm
শিরোনামঃ
শান্তির মিশনে বাংলাদেশের গৌরব ও জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব আদালতে মামলা পরিচালনার সময় মারা গেলেন সাবেক বার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন গাছ লাগানোও রাজনীতি, যদি তা জনগণের কল্যাণে আসে : বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ; পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : মূল্যায়ন হোক তথ্যের আলোকে, অপপ্রচারের নয় ধনাগোদা নদীর বুকে অবৈধ ভাসমান রিসোর্টে অভিযান, জরিমানা ও স্থায়ীভাবে বন্ধ ঘোষণা মতলব উত্তরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে এমপি ড. জালাল উদ্দিন মতলব উত্তরে ঋণের চাপ ও পারিবারিক কলহে নিভে গেল দুই প্রাণ শিক্ষকদের যৌক্তিক সমস্যা সমাধান ও বিদ্যালয়ের আধুনিকায়নে সরকার কাজ করছে : ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

শুধু পড়াশোনা নয়, আলোকিত মানুষ হতে হবে : ইউএনও মাহমুদা কুলসুম মনি

মমিনুল ইসলাম:
Oplus_131072

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাগানবাড়ী আইডিয়েল একাডেমির বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) বিকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মাহমুদা কুলসুম মনি বলেন, শুধু পড়াশোনা নয়, আলোকিত মানুষ হতে হবে। শিক্ষার্থীদের শুধু পড়াশোনা করলে হবে না, পড়াশোনার পাশাপাশি আলোকিত মানুষ হিসেবে শিক্ষার্থীদের সমাজে প্রতিষ্ঠিত করতে হবে।

তিনি বলেন, সুশিক্ষা অর্জনের মাধ্যমে শিশুদের আগামী বাংলাদেশের উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। আজকের শিশুরাই আগামীতে বাংলাদেশের নেতৃত্ব দিবে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আশরাফুল আলমের সভাপতিত্বে ও বাগানবাড়ী আইডিয়েল একাডেমির সিনিয়র শিক্ষক মো. জিয়াউল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাগানবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লা আল মামুন, বাগানবাড়ী আইডিয়েল একাডেমির প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল আজিজ, সিনিয়র শিক্ষক সাখোয়াত হোসেন, ছাত্রনেতা হাবিবুর রহমান প্রমুখ।

এসময় বিদ্যালয়ের সকল শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভার শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা