August 14, 2026, 1:16 pm
শিরোনামঃ
শান্তির মিশনে বাংলাদেশের গৌরব ও জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব আদালতে মামলা পরিচালনার সময় মারা গেলেন সাবেক বার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন গাছ লাগানোও রাজনীতি, যদি তা জনগণের কল্যাণে আসে : বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ; পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : মূল্যায়ন হোক তথ্যের আলোকে, অপপ্রচারের নয় ধনাগোদা নদীর বুকে অবৈধ ভাসমান রিসোর্টে অভিযান, জরিমানা ও স্থায়ীভাবে বন্ধ ঘোষণা মতলব উত্তরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে এমপি ড. জালাল উদ্দিন মতলব উত্তরে ঋণের চাপ ও পারিবারিক কলহে নিভে গেল দুই প্রাণ শিক্ষকদের যৌক্তিক সমস্যা সমাধান ও বিদ্যালয়ের আধুনিকায়নে সরকার কাজ করছে : ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

মতলব উত্তরে রমজান উপলক্ষে হোটেল রেস্তোরাঁ খোলা রাখলেই জরিমানা

মমিনুল ইসলাম:

পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষায় মতলব উত্তরের দিনের বেলা হোটেল-রেস্তোরাঁ বন্ধসহ সব ‘অশ্লীলতা’ বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করেছে ছেংগারচর পৌর বাজার বণিক সমিতি ও সুজাতপুর বাজার বণিক সমিতি।

গতকাল শনিবার রাতে ছেংগারচর পৌর বাজার বণিক সমিতি ও সুজাতপুর বাজার সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত নোটিশের জানানো হয়েছে পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষায় দিনের ৩টা পর্যন্ত হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখার জন্য।

এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসছে বাজার ব্যবস্থাপনা কমিটি।

ছেংগারচর পৌর বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল মান্নান লস্কর বলেন, পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষায় আমরা বণিক সমিতির সকলের পরামর্শে হোটেল, রেস্তোরাঁ ও চায়ের দোকান দিনের ৩টা পর্যন্ত বন্ধ থাকবে। এই সিদ্ধান্ত অমান্য করলে ৩হাজার টাকা জরিমানা করা হবে।

সুজাতপুর বাজার বণিক সমিতির সভাপতি রোকন উদ্দিন জানান, সুজাতপুর বাজারে দিনে খাবার হোটেল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। কেউ অমান্য করলে ১হাজার টাকা জরিমানা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা