August 14, 2026, 1:16 pm
শিরোনামঃ
শান্তির মিশনে বাংলাদেশের গৌরব ও জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব আদালতে মামলা পরিচালনার সময় মারা গেলেন সাবেক বার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন গাছ লাগানোও রাজনীতি, যদি তা জনগণের কল্যাণে আসে : বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ; পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : মূল্যায়ন হোক তথ্যের আলোকে, অপপ্রচারের নয় ধনাগোদা নদীর বুকে অবৈধ ভাসমান রিসোর্টে অভিযান, জরিমানা ও স্থায়ীভাবে বন্ধ ঘোষণা মতলব উত্তরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে এমপি ড. জালাল উদ্দিন মতলব উত্তরে ঋণের চাপ ও পারিবারিক কলহে নিভে গেল দুই প্রাণ শিক্ষকদের যৌক্তিক সমস্যা সমাধান ও বিদ্যালয়ের আধুনিকায়নে সরকার কাজ করছে : ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

শিবগঞ্জ উপজেলা নেইবার্স এর ইফতার পেলো সহস্রাধিক শিশু

বগুড়া প্রতিনিধিঃ
Oplus_131072

বগুড়ার শিবগঞ্জে প্রতি বছরের ন্যায় এবারও প্রথম রমজানে প্রাণ কোম্পানির সহযোগিতায় সহস্রাধিক এতিম ও দুঃস্থ শিশুদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে শিবগঞ্জ উপজেলা নেইবার্স।

রোববার (১লা রমজান) দুপুরে উপজেলার তাহফিজুল কুরআন নূরানী মাদ্রাসায় শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা এ,এস,এম রুহুল আমিন এ ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

শিবগঞ্জ উপজেলা নেইবার্স এর এডমিন রাজিব মাহমুদের সার্বিক ব্যবস্থাপনায় ও মডারেটর শামিম হোসেনের পরিচালনায় এ ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নেইবার্স এর শুভাকাঙ্ক্ষী মাওঃ গোলজার রহমান, মডারেটর আসাদুল্লাহিল গালিব, আরিফ আনজুম, মুফতি এনামুল হক প্রমূখ।

ইফতার সামগ্রী পাওয়া তাহফিজুল কুরআন নূরানী মাদরাসার শিক্ষার্থী আবু মূসা ও উম্মে তারিয়া বলেন, আমাদের ইফতার  হিসেবে দুধ, রুটি, মুড়ি এবং কেক বিতরণ করা হয়েছে। এ জন্য শিবগঞ্জ উপজেলা নেইবার্স ও প্রাণ কোম্পানিকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মতো শিশুদেরকে নিয়ে যারা ভাবে আল্লাহ তাদের সফলতা দান করুক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা