August 14, 2026, 1:17 pm
শিরোনামঃ
শান্তির মিশনে বাংলাদেশের গৌরব ও জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব আদালতে মামলা পরিচালনার সময় মারা গেলেন সাবেক বার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন গাছ লাগানোও রাজনীতি, যদি তা জনগণের কল্যাণে আসে : বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ; পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : মূল্যায়ন হোক তথ্যের আলোকে, অপপ্রচারের নয় ধনাগোদা নদীর বুকে অবৈধ ভাসমান রিসোর্টে অভিযান, জরিমানা ও স্থায়ীভাবে বন্ধ ঘোষণা মতলব উত্তরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে এমপি ড. জালাল উদ্দিন মতলব উত্তরে ঋণের চাপ ও পারিবারিক কলহে নিভে গেল দুই প্রাণ শিক্ষকদের যৌক্তিক সমস্যা সমাধান ও বিদ্যালয়ের আধুনিকায়নে সরকার কাজ করছে : ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

মতলব উত্তরে লটারীর মাধ্যমে ওএমএসের চাউল বিক্রির ডিলার নিয়োগ

মমিনুল ইসলাম:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১৪ টি ইউনিয়নে লটারীর মাধ্যমে ওপেন মার্কেটিং সেলস্ (ওএমএস) এর চাউল বিক্রির জন্য ডিলার নিয়োগ দিয়েছে উপজেলা প্রশাসন। তবে ১৪ ইউনিয়নের মধ্যে ষাটনল ইউনিয়নের আবেদনকারীদের মধ্যে জটিলতা থাকায় ওই ইউনিয়নের ডিলার নিয়োগ কার্যক্রম স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (৪ মার্চ) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক সম্মিলিত সভার মাধ্যমে লটারী করা হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমদুা কুলসুম মনি। এসময় উপজেলা কৃষি অফিসার ফয়সাল মোহাম্মদ আলী, খাদ্য নিয়ন্ত্রক মো. সাখাওয়াত হোসেন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেন, মতলব উত্তর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সুমন আহমেদ’সহ রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ডিলার নিয়োগের আবেদনের প্রেক্ষিতে ডিলারদের আবেদন যাচাই বাছাই করে যোগ্যদের নির্ধারণ করা হলেও একাধিক প্রার্থী থাকায় ডিলার নিয়োগ সম্ভব হয়ে ওঠেনি। বেশ কয়েকদিন ধরে সমঝোতা করার চেষ্টা করা হলেও তা ব্যর্থ হওয়ার কারণে সকলের সম্মিলিত উপস্থিতিতে লটারী মাধ্যমে প্রতিটি ইউনিয়নে ওএমএস ডিলার নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হল। তবে ষাটন ইউনিয়নে জটিলতা থাকায় স্থগিত রাখা হয়েছে এবং পরবর্তীতে জটিলতা নিরসন করে ডিলার নিয়োগ সম্পন্ন হবে।

নির্বাচিত ডিলারদের মধ্যে হলেন, মোহনপুর ইউনিয়নে মো. শাহাবুদ্দিন, কলাকান্দা ইউনিয়নে শওকত ছৈয়াল, সাদুল্লাপুর ইউনিয়নে আসাদ মোল্লা, বাগানবাড়ি ইউনিয়নে আহমদ আলী, দুর্গাপুর ইউনিয়ন দাশের বাজারে সবুজ খান, নিশ্চিন্তপুর বাজারে জাকির হোসেন, ইসলামাবাদ ইউনিয়নে আরিফ হোসেন, সুলতানাবাদ ইউনিয়নে মো. সোহেল রানা, ফতেপুর পুর্ব ইউনিয়নে মো. রেসাদ, ফতেপুর পশ্চিম ইউনিয়নে মো. সিয়াম, ফরাজীকান্দি ইউনিয়নের আমিরাবাদ বাজারে মোহাম্মদ আলী, নতুন বাজারে মো. সালাম, এখলাছপুর ইউনিয়নে মো. সাইমন, গজরা ইউনিয়নে মো. শাহআলম, জহিরাবাদ ইউনিয়নে মো. খবির হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা