June 6, 2026, 9:27 pm
শিরোনামঃ
সুনামগঞ্জের ধর্মপাশায় পাইকুরাটিতে কৃষকদের বিক্ষোভ ; তালিকায় অনিয়মের অভিযোগ মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী জুনের শেষেই ফিরছে আপন আবাসে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচে হট্টগোল ; খেলা অমীমাংসিত জিয়াউর রহমান জিয়াসহ মতলবের ৪ নেতার কেন্দ্রীয় যুবদলে স্থান পাওয়ায় আনন্দ মিছিল একটি অসমাপ্ত চাঁদাবাজির গল্প! বিষ, প্লাস্টিক ও শিল্পবর্জ্যের আগ্রাসনে অস্তিত্ব সংকটে সুন্দরবন ; বিপন্ন জীববৈচিত্র্য মতলব উত্তরে শিবু মিয়াজীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ; অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি সুনামগঞ্জের ধর্মপাশায় কৃষি কার্ডে অনিয়মের অভিযোগে বিক্ষোভ মিছিল সুন্দরবনে কোস্ট গার্ডের সফল অভিযান, অস্ত্র-গুলিসহ বনদস্যু বাহিনীর সদস্য আটক মতলব উত্তরে বৃদ্ধাকে পিটিয়ে আহত করার অভিযোগ ; থানায় লিখিত অভিযোগ

ইমামপুর পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

Reporter Name

মতলব উত্তরের ইমামপুর পল্লীমঙ্গল উচ্চ বালিকা বিদ্যালয়ের ২০২৫ শিক্ষাবর্ষের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

রোববার (৬ এপ্রিল) সকাল ১০টায় বিদ্যালয় মাঠে এ উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেলিনা পারভীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কৃষক দলের সদস্য অ্যাড. মফিজুল ইসলাম, মতলব উত্তর উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলম।

বিদ্যালয়ের শিক্ষক ছবির আহাম্মদ ও ফারুক আহম্মেদ বাদলের যৌথ সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সাবেক ছাত্র নেতা ভিপি মফিজ, জমির সরকার প্রমুখ।

এ সময় কেন্দ্রীয় কৃষক দলের সদস্য অ্যাড. মফিজুল ইসলাম বলেন, এ বিদায় তোমাদের চির বিদায় নয় বরং মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে উচ্চমাধ্যমিকে পদার্পণ করার আনুষ্ঠানিকতা। তোমাদের জীবনের লক্ষ্য স্থির করে অধ্যবসায় চালিয়ে যাও। তোমরা একদিন সফলতা অর্জন করে মা-বাবা ও শিক্ষকদের স্বপ্ন পূরণ করবে।

এরপর দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা