October 24, 2026, 7:38 am
শিরোনামঃ
মেট্রোরেল ব্যয় ও জাপানি ঋণের সুদ কমানোর আলোচনা, প্রধানমন্ত্রীর টোকিও সফরে একাধিক সমঝোতার প্রত্যাশা সীমান্তে ভুল বোঝাবুঝি থেকে সংঘর্ষ ঠেকাতে উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক আলোচনার প্রস্তাব দক্ষিণ কোরিয়ার টাইফুন চাম্পির আশঙ্কায় প্রায় পুরো তাইওয়ানে স্থবিরতা, শত শত ফ্লাইট বাতিল সাজেকে অবরোধ ঘিরে গুলিবিনিময়, আটকে পড়া প্রায় তিন হাজার পর্যটককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে মোবাইল ফোন ছিনতাইয়ে বাধা দেওয়ায় কুমিল্লায় স্কুলছাত্রকে হত্যার অভিযোগ, চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র গাজীপুরে বাড়িতে আগুনে একই পরিবারের চারজন দগ্ধ, দুই শিশুসহ হাসপাতালে ভর্তি প্রধানমন্ত্রীর জাপান সফরের প্রস্তুতিতে কূটনৈতিক দায়িত্ব পুনর্বণ্টন, টোকিওতে পাঠানো হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা আগামী ২৬ অক্টোবর জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, ২৭ অক্টোবর তাকাইচির সঙ্গে বৈঠক জাপানের সঙ্গে পাঁচ বছরে ৬.৩৬ বিলিয়ন ডলারের বিনিয়োগ পরিকল্পনা, প্রধানমন্ত্রীর সফরে আসতে পারে ঘোষণা প্রস্তুতি ম্যাচে কালামের ১৩৫, জিসানের ৮৬—ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাটিংয়ে বড় সংগ্রহ বিসিবি একাদশের

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাকায় ইসলামী ফ্রন্টের বিক্ষোভ ; ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান!

গাজী জাহাঙ্গীর আলম জাবির, ঢাকা :

আজ ১১ (শুক্রবার) রাজধানী ঢাকায় বাংলাদেশ ইসলামী ফ্রন্টের উদ্যোগে ফিলিস্তিনে চলমান গণহত্যা ও ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে  জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ইসলামী ফ্রন্ট,ঢাকা মহানগর শাখা আয়োজিত বিক্ষোভ সমাবেশটি সকাল ১১টায় শুরু হয় । এই কর্মসূচিতে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী যোগ দেন।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের আইন সচিব অ্যাডভোকেট ইকবাল হাছান।

তিনি বলেন, “ফিলিস্তিনের গাজায় না.রকীয় হ.ত্যাযজ্ঞ চালিয়ে ই.হুদিবাদীরা ইতিহাসের জঘন্যতম নি.ধনযজ্ঞ চালাচ্ছে। নারী-শিশুসহ নিরীহ মুসলমানদের রক্তে ফিলিস্তিনকে ধ্বংসস্তূপে পরিণত করছে।

বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, এই ব.র্বরতা প্রতিহত করতে হলে ই.সরায়েলি পণ্য বর্জনের মাধ্যমে জিহাদ শুরু করতে হবে।

সমাবেশে প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ ইসলামী যুবসেনার সিনিয়র সহ-সভাপতি ও ক্যান্সার গবেষক অধ্যাপক ডা. এস. এম. সরওয়ার।

তিনি বলেন, গাজার নিরীহ মুসলমানদের ওপর এ নিধনযজ্ঞ মানবতার বিরুদ্ধে স্পষ্ট অপরাধ। মুসলিম বিশ্বকে এখনই ঐক্যবদ্ধ হয়ে জিহাদের জন্য প্রস্তুত হতে হবে।

‘লাখো শহীদের রক্তের ঋণ, ফিলিস্তিন ফিলিস্তিন’, ‘বিশ্ব মুসলিম এক হও, ফিলিস্তিন রক্ষা করো’, ‘ফিলিস্তিনে হামলা কেন? জবাব চাই’-এমন নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে জাতীয় প্রেসক্লাব এলাকা ও আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক।

সমাবেশে বক্তব্য রাখেন, ঢাকা মহানগর ইসলামী ফ্রন্ট নেতা কাজী শাহেদ আলম চৌধুরী, কাজী মোহাম্মদ তৈয়ব আলী, অ্যাডভোকেট লিংকন, বুলবুল আহমদ মোমেনশাহী সহ যুবসেনা ও ছাত্রসেনার নেতৃবৃন্দ।

পুরো কর্মসূচি সঞ্চালনা করেন ইসলামী ফ্রন্টের সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল হাকিম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা