September 26, 2026, 6:21 am
শিরোনামঃ
বাগেরহাটে ক্যাথলিক চার্চে ভাঙচুর, পুকুর থেকে মা মারিয়ার মূর্তি উদ্ধার; যুবক গ্রেপ্তার চাঁদপুরে নদীতে নিখোঁজ যুবকের পরিচয় সনাক্ত, উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ বিনয়বাঁশী জলদাসের ১১৫তম জন্মদিবস উপলক্ষে চূড়ান্ত প্রস্তুতি ও দায়িত্ব বণ্টন সভা হাজীগঞ্জে প্রবীণকে মারধর-হেনস্তা: মব সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ মালয়েশিয়ায় রোবোটিক্স প্রতিযোগিতায় কেএফটি কলেজিয়েট স্কুলের দুই শিক্ষার্থী স্বর্ণপদক অর্জন শুধু ভালো ফলাফল নয়, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে উঠতে হবে : বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাড. বোরহান উদ্দিন কোরআনে হাফেজ হলেই কি জান্নাত নিশ্চিত ; কোরআনের আলোকে পর্যালোচনা! চাঁদপুরে নিখোঁজ স্কুলছাত্র বান্দরবানের দুর্গম পাহাড়ে উদ্ধার বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, মোংলা থেকে ৭২০ কিলোমিটার দূরে মতলবে অগ্নিকাণ্ডে পুড়ল ৫ পরিবারের বসতঘর, আহত ২

মতলব উত্তরে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন

মমিনুল ইসলাম:
Oplus_131072

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন করা হয়েছে।

আজ সোমবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ উপলক্ষে সকাল ৮টা থেকে মতলব উত্তর উপজেলা পরিষদ চত্বরের শোভিত বটছায়া মঞ্চে সংগীত পরিবেশন ও নিত্য প্রদর্শনসহ কবিতা আবৃত্তি করা হয় ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কমপ্লেক্স থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়।

এই উৎসবটিতে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, মেলা, পান্তাভাত খাওয়া, হালখাতা খোলা ইত্যাদি বিভিন্ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে উদ্‌যাপন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনির সভাপতিত্বে উপজেলা বটতলায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ গ্রহণ করে।

এ সময় উপস্থিত ছিলেন, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক, উপজেলা কৃষি অফিসার ফয়সাল মোহাম্মদ আলী, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা শ্যামল চন্দ্র, পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ মন্ডল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলম, উপজেলা শিক্ষা কর্মকর্তা আকতার হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা ফারুক আলম, একাডেমি সুপার ভাইজার সাইফুল ইসলাম, আমিনুল ইসলাম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা