October 26, 2026, 4:48 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান সফরে আজ রাতে ঢাকা ছাড়ছেন, গুরুত্ব পাবে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা জাপানের সঙ্গে প্রায় ২ বিলিয়ন ডলারের ঋণ ও আর্থিক সহায়তা নিয়ে সমঝোতার সম্ভাবনা প্রধানমন্ত্রীর জাপান সফরের সময় রাষ্ট্রদূত ঢাকায় থাকবেন, সিদ্ধান্তকে ‘পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়’ বললেন প্রতিমন্ত্রী ভানুয়াতুর কাছে ৭.২ মাত্রার ভূমিকম্প, নজর ভূকম্পন-পরবর্তী পরিস্থিতিতে তাইওয়ানের ওপর দিয়ে বয়ে গেল টাইফুন চাম্পি, নিহত ১, আহত পাঁচ শতাধিক ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে জামায়াতের সতর্কবার্তা, প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে টোকিওতে বাংলাদেশের রাষ্ট্রদূতকে ঢাকায় তলব বাংলাদেশে পাঁচ বছরে ৬.৩৬ বিলিয়ন ডলারের জাপানি বিনিয়োগের সম্ভাবনা জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ২৭ অক্টোবর টোকিওতে দ্বিপক্ষীয় বৈঠক মেট্রোরেল ব্যয় ও জাপানি ঋণের সুদ কমানোর আলোচনা, প্রধানমন্ত্রীর টোকিও সফরে একাধিক সমঝোতার প্রত্যাশা

শিবগঞ্জের পিরবে যৌথ কর্মীসভা করলো যুব ও স্বেচ্ছাসেবক দল!

বগুড়া প্রতিনিধি :

বগুড়ার শিবগঞ্জের পিরব ইউনিয়নে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার বিকেলে উপজেলার পিরব ইউনিয়নের সিহালী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন যুব ও স্বেচ্ছাসেবক দলের যৌথ কর্মীসভা শিবগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বগুড়া জেলা বিএনপির সহ-আইন বিষয়ক সম্পাদক ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডঃ আব্দুল ওহাব।

শিবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রায়হানুল হক রনির সঞ্চালনায় কর্মী সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম তাজুল ইসলাম, উপজেলা বিএনপির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক একেএম ইদ্রিস আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এ বি এম মাসুদ রানা মাসুম, উপজেলা ছাত্রদলের সভাপতি বিপুল রহমান, ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইনসান আলী, ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল খালেক।

এ সময় উপস্থিত ছিলেন, পিরব ইউনিয়ন বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন মিলন, রেজাউল করিম, আব্দুল গোফ্ফার, জহুরুল ইসলাম, মতিয়ার রহমান, সাহাজুল ইসলাম, ফারুক হোসেন মিশি, আব্দুর কাদের, মাসুদ রানা, তাহের মন্ডল, মহিলা দলনেত্রী মিনারা বেগম, খাদিজা খাতুন, জাহানারা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক শাহিনুর ইসলাম শাহিন, যুগ্ম সম্পাদক ফারুক হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক মিম আক্তার পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জুয়েল হোসেন বাপ্পি,  সাংগঠনিক সম্পাদক আব্দুল বারিক মোল্লা, সিনিয়র সহ-সভাপতি আইয়ুব কাজী, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক সামিউল আলম আক্কাস, পৌর যুবদলের সভাপতি আবু শাহিন  সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান সুজন, সিনিয়র সহ-সভাপতি হৃদয়, যুগ্ম সম্পাদক বুলেট হোসেন, উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি রনি মিয়া,  উপজেলা যুবদল নেতা গোলাপ হোসেন, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মীর মুন, পৌর ছাত্রদলের সভাপতি শাহিনুর ইসলাম আলামিন, সাধারণ সম্পাদক সাকিব হাসান, ইউনিয়ন যুবদল নেতা রেজাউল করিম, আব্দুল মান্নান, সাইদুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল নেতা মিজানুর রহমান, আলমগীর, রেজাসহ বিএনপি ও অংগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা