October 26, 2026, 4:45 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান সফরে আজ রাতে ঢাকা ছাড়ছেন, গুরুত্ব পাবে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা জাপানের সঙ্গে প্রায় ২ বিলিয়ন ডলারের ঋণ ও আর্থিক সহায়তা নিয়ে সমঝোতার সম্ভাবনা প্রধানমন্ত্রীর জাপান সফরের সময় রাষ্ট্রদূত ঢাকায় থাকবেন, সিদ্ধান্তকে ‘পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়’ বললেন প্রতিমন্ত্রী ভানুয়াতুর কাছে ৭.২ মাত্রার ভূমিকম্প, নজর ভূকম্পন-পরবর্তী পরিস্থিতিতে তাইওয়ানের ওপর দিয়ে বয়ে গেল টাইফুন চাম্পি, নিহত ১, আহত পাঁচ শতাধিক ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে জামায়াতের সতর্কবার্তা, প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে টোকিওতে বাংলাদেশের রাষ্ট্রদূতকে ঢাকায় তলব বাংলাদেশে পাঁচ বছরে ৬.৩৬ বিলিয়ন ডলারের জাপানি বিনিয়োগের সম্ভাবনা জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ২৭ অক্টোবর টোকিওতে দ্বিপক্ষীয় বৈঠক মেট্রোরেল ব্যয় ও জাপানি ঋণের সুদ কমানোর আলোচনা, প্রধানমন্ত্রীর টোকিও সফরে একাধিক সমঝোতার প্রত্যাশা

জার্মান বেস্টসেলার নারী ঔপন্যাসিক নিজের বজরায় হত্যাকাণ্ডের শিকার!

বাতায়ন24নিউজ আন্তর্জাতিক ডেস্ক :

জার্মানির হামবুর্গ শহরের একটি হাউসবোট থেকে দেশটির জনপ্রিয় ঔপন্যাসিক ৫৮ বছর বয়সী আলেক্সান্দ্রা ফ্র্যোলিশের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

প্রাথমিক তদন্তে জানা গেছে লেখিকাকে সহিংসভাবে হত্যা করা হয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, আলেক্সান্দ্রার মৃতদেহ উদ্ধারের পর প্রাথমিক আলামত বিশ্লেষণের পর এটিকে হত্যাকাণ্ড হিসেবে নিশ্চিত হয়েছে তদন্তকারীরা।

ঘটনাটি তদন্তের জন্য তাই মার্ডার স্কোয়াডের কাছে হস্তান্তর করা হয়েছে।

পুলিশের বরাত দিয়ে স্থানীয় সম্প্রচারমাধ্যম এনডিআর জানিয়েছে, আলেক্সান্দ্রা ফ্র্যোলিশকে গুলি করা হয়েছিল। হামবুর্গের মুরফ্লিট জেলার ইলবে নদীর হোলৎসহাফেন তীরে লম্বা একটি গোলাপি রঙের হাউসবোটে বাস করতেন তিনি। স্থানটির আশপাশে কেউ সন্দেহজনক কিছু দেখেছেন কিনা, এ ব্যাপারে সম্ভাব্য সাক্ষীদের কাছে সাহায্য চেয়েছে পুলিশ।

পুলিশের মতে, আলেক্সান্দ্রার মরদেহ প্রথম দেখতে পান তাঁর ছেলে। ধারণা করা হচ্ছে, মধ্যরাত থেকে সকাল সাড়ে ৫টার মধ্যে তাঁর মৃত্যু ঘটে।

পুলিশের পক্ষ্য থেকে স্থানীয় সংবাদমাধ্যমকে বলা হয়েছে, ”বর্তমান তথ্য অনুযায়ী, আত্মীয়রা ৫৮ বছর বয়সী লেখিকাকে তাঁর হাউসবোটে অচেতন অবস্থায় খুঁজে পান এবং ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিস এসে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। আলামত বিশ্লেষণের পর নিশ্চিত হওয়া গেছে, তিনি সহিংসতার শিকার হয়ে মারা গেছেন।”

তদন্তকারীরা সম্ভাব্য সন্দেহভাজনদের বিষয়ে অনুসন্ধান চালাচ্ছেন এবং খুনি নিহতের পরিচিত ছিলেন কিনা, তা খতিয়ে দেখছেন।

পুলিশ আরো জানিয়েছে, চলমান তদন্তের কারণে এখনই এর বেশি তথ্য প্রকাশ করা সম্ভব নয়।

ঘটনার স্থানটিতেও ডুবুরিরা অনুসন্ধান চালিয়েছেন। কারণ ধারণা করা হচ্ছে, হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রটি হয়তো নদীতে ফেলে দেওয়া হয়েছে।

আলেক্সান্দ্রা ফ্র্যোলিশ তাঁর কর্মজীবন শুরু করেন সাংবাদিকতা দিয়ে। শুরুর দিকে তিনি ইউক্রেনের কিয়েভে একটি নারী বিষয়ক ম্যাগাজিন প্রতিষ্ঠা করেন। পরে তিনি জার্মানিতে ‘স্টার্ন’-সহ অন্যান্য ম্যাগাজিনের জন্য ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কাজ করেন। ২০১২ সালে তিনি তাঁর প্রথম উপন্যাস ‘মাই রাশিয়ান মাদার-ইন-ল অ্যান্ড আদার ক্যাটাস্ট্রফস’ প্রকাশ করেন। এই বইটি মূলত তাঁর রুশ স্বামীর সঙ্গে বিবাহিত জীবনের অভিজ্ঞতার ওপর ভিত্তি করে লেখা। বইটি জার্মানির প্রখ্যাত ‘দার স্পিগ্যাল’ ম্যাগাজিনের বেস্টসেলার তালিকায় দীর্ঘদিন ধরে ছিল এবং পরে এটি ফরাসি ভাষাতেও অনূদিত হয়।

২০১৬ সালে তিনি প্রকাশ করেন অপরাধভিত্তিক উপন্যাস ‘ডেথ ইজ অ্যা সার্টেইনিটি’ এবং ২০১৯ সালে ‘স্ক্যালেটনস ইন দ্য ক্লোসেট’। দুটি বই-ই পেঙ্গুইন প্রকাশনী থেকে প্রকাশিত হয়। তাঁর লেখায় রসিকতা, পারিবারিক কাহিনি এবং সামাজিক প্রসঙ্গের মিশ্রণ পাওয়া যেত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা