October 25, 2026, 6:33 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান সফরে আজ রাতে ঢাকা ছাড়ছেন, গুরুত্ব পাবে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা জাপানের সঙ্গে প্রায় ২ বিলিয়ন ডলারের ঋণ ও আর্থিক সহায়তা নিয়ে সমঝোতার সম্ভাবনা প্রধানমন্ত্রীর জাপান সফরের সময় রাষ্ট্রদূত ঢাকায় থাকবেন, সিদ্ধান্তকে ‘পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়’ বললেন প্রতিমন্ত্রী ভানুয়াতুর কাছে ৭.২ মাত্রার ভূমিকম্প, নজর ভূকম্পন-পরবর্তী পরিস্থিতিতে তাইওয়ানের ওপর দিয়ে বয়ে গেল টাইফুন চাম্পি, নিহত ১, আহত পাঁচ শতাধিক ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে জামায়াতের সতর্কবার্তা, প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে টোকিওতে বাংলাদেশের রাষ্ট্রদূতকে ঢাকায় তলব বাংলাদেশে পাঁচ বছরে ৬.৩৬ বিলিয়ন ডলারের জাপানি বিনিয়োগের সম্ভাবনা জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ২৭ অক্টোবর টোকিওতে দ্বিপক্ষীয় বৈঠক মেট্রোরেল ব্যয় ও জাপানি ঋণের সুদ কমানোর আলোচনা, প্রধানমন্ত্রীর টোকিও সফরে একাধিক সমঝোতার প্রত্যাশা

মতলব উত্তরে যুবলীগ নেতা আল-আমীনকে জনতা আটক করে পুলিশে সোপর্দ

মতলব উত্তর প্রতিনিধি:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের আলোচিত যুবলীগ নেতা আল-আমীনকে আটক করেছে স্থানীয় জনতা। পরে উত্তমমধ্যম দিয়ে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

আজ বৃহস্পতিবার (১৫ মে) সকালে মোহনপুর ইউনিয়নের টেয়াক্কারপুল বাজার এলাকা থেকে স্থানীয়রা তাকে আটক করে।

আল-আমীন দীর্ঘদিন পলাতক ছিলেন। তিনি ফেসবুক লাইভে বিভিন্ন বক্তব্য দিয়ে আলোচনায় উঠে আসেন এবং ‘লাইভ নেতা’ হিসেবে পরিচিতি পান।

স্থানীয়দের অভিযোগ, ছাত্র জনতা ফ্যাসিস্ট হাসিনার সরকারের পতনের ডাক দিলে আল-আমীন ফ্যাসিবাদের পক্ষ নিয়ে বিভিন্ন সময় উসকানিমূলক বক্তব্য দিতেন। এসব কারণে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন এবং একপর্যায়ে আত্মগোপনে চলে যান।

স্থানীয় এক ব্যবসায়ী বলেন, “আজ সকালে বাজারে হঠাৎ আল-আমীনকে দেখা যায়। তখন অনেকেই ক্ষোভ প্রকাশ করেন। পরে জনতা মিলে তাকে আটক করে পুলিশে খবর দেয়।”

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, “স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আল-আমীনকে থানায় নিয়ে এসেছি। তার বিরুদ্ধে পূর্বে দায়ের করা মামলাগুলো যাচাই করা হচ্ছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

পুলিশ জানিয়েছে, আল-আমীনের বিষয়ে তদন্ত চলমান রয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা