October 25, 2026, 4:22 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর জাপান সফরের সময় রাষ্ট্রদূত ঢাকায় থাকবেন, সিদ্ধান্তকে ‘পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়’ বললেন প্রতিমন্ত্রী ভানুয়াতুর কাছে ৭.২ মাত্রার ভূমিকম্প, নজর ভূকম্পন-পরবর্তী পরিস্থিতিতে তাইওয়ানের ওপর দিয়ে বয়ে গেল টাইফুন চাম্পি, নিহত ১, আহত পাঁচ শতাধিক ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে জামায়াতের সতর্কবার্তা, প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে টোকিওতে বাংলাদেশের রাষ্ট্রদূতকে ঢাকায় তলব বাংলাদেশে পাঁচ বছরে ৬.৩৬ বিলিয়ন ডলারের জাপানি বিনিয়োগের সম্ভাবনা জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ২৭ অক্টোবর টোকিওতে দ্বিপক্ষীয় বৈঠক মেট্রোরেল ব্যয় ও জাপানি ঋণের সুদ কমানোর আলোচনা, প্রধানমন্ত্রীর টোকিও সফরে একাধিক সমঝোতার প্রত্যাশা সীমান্তে ভুল বোঝাবুঝি থেকে সংঘর্ষ ঠেকাতে উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক আলোচনার প্রস্তাব দক্ষিণ কোরিয়ার টাইফুন চাম্পির আশঙ্কায় প্রায় পুরো তাইওয়ানে স্থবিরতা, শত শত ফ্লাইট বাতিল

শিবগঞ্জে আওয়ামীলীগের সাবেক সভাপতির কারাদণ্ড!

বগুড়া প্রতিনিধি :

বগুড়ার শিবগঞ্জে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের দায়ে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আজিজুল হককে চার বছরের সশ্রম কারাদন্ড ও এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের সশ্রম কারাদন্ড দিয়েছেন বিদ্যুৎ আদালত।

গত বুধবার দুপুরে বগুড়ার বিদ্যুৎ আদালতের স্পেশাল ম্যাজিস্ট্রেট এজিএম মনিরুল হাসান সরকার এই রায় প্রদান করেন। রায় ঘোষণার সময় তিনি পলাতক ছিলেন। আজিজুল হক শিবগঞ্জ উপজেলার পৌর এলাকার বানাইল মহল্লার মৃত মোজাম্মেল হকের ছেলে। বগুড়ার বিদ্যুৎ আদালতের পেশকার সৈয়দ শফিউল আলম রায় প্রদানের সত্যতা নিশ্চিত করেছেন।

মামলায় বলা হয়, গত বছরের ১১ নভেম্বর দুপুরে পৌর এলাকার বানাইল কলেজ পাড়ায় ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় মিটার পরিদর্শনে দেখতে পান আজিজুল হক তার নিজ বাড়িতে অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ে আনুমানিক ১৮ মাস ধরে অবৈধভাবে ১১টি ফ্যান, ২৯টি লাইট, ২টি ফ্রিজ, ১টি টিভি, ১টি এসি, ১টি রাইচকুকার ও ১টি পানির পাম্পে বিদ্যুৎ ব্যবহার করে ১১ লাখ ৩২ হাজার ৫৮৪ টাকা অবৈধ বিদ্যুৎ ব্যবহার সরকারি রাজস্ব ক্ষতি সাধন করেছেন।

এ ঘটনায় শিবগঞ্জ উপজেলা নেসকোর বিদ্যুৎ সরবরাহ এলাকার সহকারী প্রকৌশলী বেলায়েত হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন। বিদ্যুৎ আদালত বুধবার ওই মামলা সাক্ষ্য-প্রমাণ শেষে এই রায় ঘোষণা করেন।

বিদ্যুৎ আদালতের পেশকার সৈয়দ শফিউল আলম জানান, আসামী পলাকত থাকায় যেদিন গ্রেফতার বা আত্মসমপর্ন করবেন সেদিন থেকে রায় কার্যকর করা হবে। তবে বর্তমানে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ, ৫ আগস্টের পর থেকে আজিজুল হক পলাতক রয়েছে। মুঠোফোনে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। বর্তমানে তার বিরুদ্ধে হত্যা ও নাশকতা বিস্ফোরক দ্রব্য আইনে প্রায় ৯/১০ টি মামলা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা