August 14, 2026, 4:10 pm
শিরোনামঃ
শান্তির মিশনে বাংলাদেশের গৌরব ও জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব আদালতে মামলা পরিচালনার সময় মারা গেলেন সাবেক বার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন গাছ লাগানোও রাজনীতি, যদি তা জনগণের কল্যাণে আসে : বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ; পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : মূল্যায়ন হোক তথ্যের আলোকে, অপপ্রচারের নয় ধনাগোদা নদীর বুকে অবৈধ ভাসমান রিসোর্টে অভিযান, জরিমানা ও স্থায়ীভাবে বন্ধ ঘোষণা মতলব উত্তরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে এমপি ড. জালাল উদ্দিন মতলব উত্তরে ঋণের চাপ ও পারিবারিক কলহে নিভে গেল দুই প্রাণ শিক্ষকদের যৌক্তিক সমস্যা সমাধান ও বিদ্যালয়ের আধুনিকায়নে সরকার কাজ করছে : ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

পরিবার পরিকল্পনা খাতে নিবেদিত কর্মকাণ্ডের স্বীকৃতি ; বিশ্ব জনসংখ্যা দিবসে মতলব উত্তরে শ্রেষ্ঠ এফপিআই নির্বাচিত হলেন রোমান মিয়া

মমিনুল ইসলাম:

বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৫ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক (এফপিআই) হিসেবে স্বীকৃতি পেলেন মো. রোমান মিয়া। তার নিরলস পরিশ্রম, দক্ষতা ও দায়িত্বশীলতার স্বীকৃতিস্বরূপ উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ এই সম্মাননা প্রদান করে।

সোমবার (১৪ জুলাই) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি তার হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।

মো. রোমান মিয়া দীর্ঘদিন ধরে মতলব উত্তর উপজেলায় পরিবার পরিকল্পনা কার্যক্রমে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে মাঠ পর্যায়ে দম্পতিদের সচেতনতা বৃদ্ধি, আধুনিক জন্মনিয়ন্ত্রণ পদ্ধতির ব্যবহার, ওয়ার্ড পর্যায়ে ক্যাম্পে অংশগ্রহণসহ বিভিন্ন কার্যক্রমে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন।

এফপিআই রোমান মিয়া বলেন, এই স্বীকৃতি আমাকে আরও দায়িত্বশীল করে তুলবে। আমি সবসময় চেষ্টা করি মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং পরিবার পরিকল্পনা বিষয়ে সঠিক তথ্য দিতে।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মফিজুর রহমান বলেন, মোঃ রোমান মিয়ার মতো কর্মীরা মাঠপর্যায়ের মুখ্য শক্তি। তারা সমাজে ইতিবাচক প্রভাব ফেলছেন, জনসংখ্যা নিয়ন্ত্রণ ও পরিকল্পিত পরিবার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা তার প্রশংসা করে বলেন, এই ধরনের স্বীকৃতি মাঠপর্যায়ের কর্মীদের অনুপ্রাণিত করবে এবং ভবিষ্যতে পরিবার পরিকল্পনা কার্যক্রমকে আরও শক্তিশালী করে তুলবে।

উল্লেখ্য, বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে মতলব উত্তরে চারটি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ কর্মীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। তাদের মধ্যে মো. রোমান মিয়া ছিলেন অন্যতম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা