October 25, 2026, 4:22 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর জাপান সফরের সময় রাষ্ট্রদূত ঢাকায় থাকবেন, সিদ্ধান্তকে ‘পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়’ বললেন প্রতিমন্ত্রী ভানুয়াতুর কাছে ৭.২ মাত্রার ভূমিকম্প, নজর ভূকম্পন-পরবর্তী পরিস্থিতিতে তাইওয়ানের ওপর দিয়ে বয়ে গেল টাইফুন চাম্পি, নিহত ১, আহত পাঁচ শতাধিক ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে জামায়াতের সতর্কবার্তা, প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে টোকিওতে বাংলাদেশের রাষ্ট্রদূতকে ঢাকায় তলব বাংলাদেশে পাঁচ বছরে ৬.৩৬ বিলিয়ন ডলারের জাপানি বিনিয়োগের সম্ভাবনা জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ২৭ অক্টোবর টোকিওতে দ্বিপক্ষীয় বৈঠক মেট্রোরেল ব্যয় ও জাপানি ঋণের সুদ কমানোর আলোচনা, প্রধানমন্ত্রীর টোকিও সফরে একাধিক সমঝোতার প্রত্যাশা সীমান্তে ভুল বোঝাবুঝি থেকে সংঘর্ষ ঠেকাতে উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক আলোচনার প্রস্তাব দক্ষিণ কোরিয়ার টাইফুন চাম্পির আশঙ্কায় প্রায় পুরো তাইওয়ানে স্থবিরতা, শত শত ফ্লাইট বাতিল

নিষিদ্ধ সংগঠনের গুপ্ত মিছিলের প্রতিবাদে মতলব উত্তরে বিএনপির বিক্ষোভ মিছিল

মতলব উত্তর প্রতিনিধি:

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের রাতের আঁধারে গোপন মিছিল ও জনভীতি সৃষ্টির প্রতিবাদে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজরা, ইসলামাবাদ, সুলতানাবাদ, বাগানবাড়ি ও জহিরাবাদ ইউনিয়নে বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের আয়োজন একযোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২০ জুলাই) সন্ধ্যায় চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর-২ (মতলব উত্তর – দক্ষিণ) আসনের মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক তানভীর হুদার নির্দেশে মিছিল আয়োজন করে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনসমূহ। মিছিলগুলো একযোগে অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিল থেকে বক্তারা বলেন, জনবিচ্ছিন্ন আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনগুলো এখন নিষিদ্ধ ব্যানার ব্যবহার করে রাতের অন্ধকারে হঠাৎ মিছিল করে জনগণের মাঝে আতঙ্ক ছড়ানোর অপচেষ্টা চালাচ্ছে। এইসব গোপন কর্মসূচির মাধ্যমে তারা আবারও একদলীয় শাসন প্রতিষ্ঠার ষড়যন্ত্র করছে।

তারা আরও বলেন, বিএনপি জনগণের দল। গণতন্ত্র, ভোটাধিকার ও মৌলিক অধিকার ফিরিয়ে আনতে দলীয় নেতাকর্মীরা সব সময় মাঠে ছিল, আছে এবং থাকবে। জনগণই আওয়ামী ষড়যন্ত্র রুখে দিয়ে আবারও এই দেশের মালিকানা ফিরে পাবে।

চার ইউনিয়নে একযোগে অনুষ্ঠিত এই শান্তিপূর্ণ মিছিল শেষে নেতাকর্মীরা প্রত্যয় ব্যক্ত করেন, ‘আন্দোলন-সংগ্রামের মাধ্যমেই এদেশে গণতন্ত্র ফিরিয়ে আনা হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা