রাজধানী ঢাকার উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজন। যারা সেচ্ছায় রক্তদানে আগ্রহী তারা নিম্নোক্ত হাসপাতালসমূহে নিজ উদ্যোগে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। জরুরি হটলাইন নম্বর- ০১৯৪৯০৪৩৬৯৭ ১. ঢাকা মেডিকেল কলেজ, শেখ হাসিনা বার্ন & প্লাস্টিক সার্জারি ইউনিট।। ২. কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ৩. উত্তরা আধুনিক মেডিকেল কলেজ ৪. কুয়েত-মৈত্রী হাসপাতাল ৫. উত্তরা উইমেন্স মেডিকেল কলেজ ৬. উত্তরা মনসুর আলী মেডিকেল কলেজ ৭. সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)। স্বেচ্ছায় রক্তদানে আগ্রহী সকলের প্রতি উদাত্ত আহ্বান, উল্লেখিত হাসপাতালসমূহে খোঁজ নিন, উত্তরা মাইলস্টোন প্রাঙ্গণে বিমান দুর্ঘটনায় আহতদের জন্য প্রচুর রক্তের প্রয়োজন হতে পারে। একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন।