July 26, 2026, 7:36 am
শিরোনামঃ
বর্ষা মৌসুম এলেই ব্যস্ত নৌকা তৈরির কারিগররা মোরেলগঞ্জ হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, লাখ লাখ টাকার মেয়াদোত্তীর্ণ ওষুধের সন্ধান বাগেরহাটে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আইনজীবী খুন সুন্দরবন রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার তাগিদ পরিবেশ প্রতিমন্ত্রীর এসইএল মডেল একাডেমিতেল কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা মালয়েশিয়ায় মারা গেলেন ছেংগারচরের সাবেক দুইবারের মেয়র রফিকুল আলম জজ মোংলা-বাগেরহাট মহাসড়কের ২০ কিলোমিটারের বেহাল দশা, যানবাহন চলাচলে ভোগান্তি সাদুল্ল্যাপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে তাজুল ইসলাম মিয়াজিকে গ্রামবাসীর সমর্থন ঘোষণা অভাব আর মানসিক অশান্তির কাছে হার মানলেন নিরমল দাস, কেরির ট্যাবলেট খেয়ে বৃদ্ধের মৃত্যু মতলবে ভয়াবহ অগ্নিকাণ্ডে তুলার মিল পুড়ে ছাই

ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের যুগ্ন-আহবায়কের পদত্যাগ

মতলব উত্তর প্রতিনিধি:
Oplus_131072

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের যুগ্ন-আহবায়ক পদ থেকে পদত্যাগ করেছেন সাইমন মিয়া।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে তিনি নিজের ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে এ ঘোষণা দেন।

পদত্যাগপত্রে সাইমন মিয়া উল্লেখ করেন, ছাত্রদলের নবগঠিত আংশিক পূর্ণাঙ্গ কমিটিতে আমাকে না জানিয়ে যুগ্ন-আহবায়ক হিসেবে রাখা হয়েছে। এতে রাজনৈতিক আত্মসম্মানহানী হয়েছে। ফলে কমিটির কর্মকাণ্ড চালিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। তাই আমি স্বেচ্ছায় যুগ্ন-আহবায়ক পদ থেকে পদত্যাগ করছি।

উল্লেখ্য, গত ২২ আগস্ট চাঁদপুর জেলা ছাত্রদলের সভাপতি ইমাম হোসেন গাজী এবং সাধারণ সম্পাদক এইচ এম ইসমাইল পাটোয়ারীর স্বাক্ষরিত প্যাডে ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটি অনুমোদন দেওয়া হয়। সেই কমিটিতে সাইমন মিয়াকে যুগ্ন-আহবায়ক করা হয়েছিল।

সাইমন মিয়ার পদত্যাগে স্থানীয় ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা