July 25, 2026, 7:02 pm
শিরোনামঃ
বর্ষা মৌসুম এলেই ব্যস্ত নৌকা তৈরির কারিগররা মোরেলগঞ্জ হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, লাখ লাখ টাকার মেয়াদোত্তীর্ণ ওষুধের সন্ধান বাগেরহাটে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আইনজীবী খুন সুন্দরবন রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার তাগিদ পরিবেশ প্রতিমন্ত্রীর এসইএল মডেল একাডেমিতেল কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা মালয়েশিয়ায় মারা গেলেন ছেংগারচরের সাবেক দুইবারের মেয়র রফিকুল আলম জজ মোংলা-বাগেরহাট মহাসড়কের ২০ কিলোমিটারের বেহাল দশা, যানবাহন চলাচলে ভোগান্তি সাদুল্ল্যাপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে তাজুল ইসলাম মিয়াজিকে গ্রামবাসীর সমর্থন ঘোষণা অভাব আর মানসিক অশান্তির কাছে হার মানলেন নিরমল দাস, কেরির ট্যাবলেট খেয়ে বৃদ্ধের মৃত্যু মতলবে ভয়াবহ অগ্নিকাণ্ডে তুলার মিল পুড়ে ছাই

এসইএল মডেল একাডেমিতেল কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

মমিনুল ইসলাম, মতলব (চাঁদপুর) প্রতিনিধি:
Oplus_16908288

চাঁদপুরের মতলব উত্তরে সাদুল্যাপুর ইউনিয়নের চান্দ্রকান্দিতে অবস্থিত এসইএল মডেল একাডেমিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং প্রাথমিকের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জুলাই) বিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। একইসঙ্গে প্রাথমিক বৃত্তি অর্জনকারী মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে মুঠোফোনে প্রধান অতিথির বক্তব্য দেন এসইএল মডেল একাডেমির প্রতিষ্ঠাতা ও রিহ্যাবের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল আউয়াল।

এসইএল মডেল একাডেমির অধ্যক্ষ মো. সালাউদ্দিনের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মরিয়ম আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক লিয়াকত আলী চৌধুরী খোকন এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাংবাদিক শামসুজ্জামান ডলার।

প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার আব্দুল আউয়াল বলেন, প্রত্যেক শিক্ষার্থীর মধ্যেই সম্ভাবনা রয়েছে। মনোযোগ দিয়ে লেখাপড়া করলে তারা ভবিষ্যতে ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পেশায় প্রতিষ্ঠিত হতে পারবে। তবে এর জন্য প্রয়োজন অধ্যবসায়, নিয়মিত পড়াশোনা এবং সুস্থ প্রতিযোগিতার মানসিকতা।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশে শিক্ষক-শিক্ষার্থীর পাশাপাশি অভিভাবকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মানসম্মত শিক্ষা ও মানবিক মূল্যবোধে শিক্ষিত হয়ে আজকের শিক্ষার্থীরাই একদিন পরিবার, সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

অনুষ্ঠান শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। পাশাপাশি প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা