June 24, 2026, 10:23 pm
শিরোনামঃ
সুন্দরবনে সক্রিয় ১৫০ বন্যপ্রাণী শিকারি; গোয়েন্দা নজরদারিতে অপরাধী চক্র যুবসমাজ যত বেশি মাঠমুখী হবে, ততই তারা মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে থাকবে : আলমগীর সরকার সময়ের আলোকে জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : এক পুনর্মূল্যায়নের আলোচনা নাটকীয় প্রত্যাবর্তনে ইমামপুর ক্রীড়া চক্রকে হারিয়ে ফাইনালে কেশাইরকান্দি ইয়ং স্পোর্টিং ক্লাব মতলব-গজারিয়া সেতুর অর্থায়ন চূড়ান্ত পর্যায়ে, জমি অধিগ্রহণে ১২ কোটি টাকা অনুমোদন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে চাঁদপুর-২ আসনের উন্নয়ন সম্ভাবনা তুলে ধরলেন এমপি ড. জালাল উদ্দিন সাংগঠনিক সপ্তাহ উপলক্ষে মতলব উত্তরে যুবদলের প্রতিবাদ মিছিল সুন্দরবনে প্রাতিষ্ঠানিক দুর্নীতি ও চাঁদাবাজির চক্রে রাষ্ট্রীয় কোষাগারে বড় ধরনের রাজস্ব ফাঁকি কোটচাঁদপুরে মানবপাচার রোধে ঢাকা আহ্ছানিয়া মিশনের সমন্বয় সভা মতলব উত্তরে পরকীয়ার সন্দেহে শুরু বিরোধ, শ্বশুর-স্ত্রীর বিরুদ্ধে হামলার অভিযোগ স্বামীর

শিবপুরের ব্রাইট স্কুলে শহীদ আসাদ দিবস উপলক্ষ্যে আন্তঃক্লাস ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

মোঃ তানসেন :

নরসিংদীর শিবপুরে শহীদ আসাদের ৫৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ব্রাইট স্কুল স্পোর্টস ক্লাবের উদ্যোগে‌ আন্তঃক্লাস ব্যাডমিন্টন টুর্নামেন্ট (দ্বৈত) অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ জানুয়ারি) সকাল ১০ টার দিকে উপজেলার দুলালপুর ইউনিয়নের ব্রাইট স্কুল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

এ খেলায় তৃতীয় শ্রেণি থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্ররা অংশগ্রহণ করে।

অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আরিফুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাকরিজীবী জনাব মোঃ আল-আমিন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্রাইট স্কুলের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

ব্যাডমিন্টন খেলার (দ্বৈত) ফাইনাল রাউন্ডে বিজয়ী হয়‌ তৃতীয় শ্রেণির জিনান-জিহাদ, চতুর্থ শ্রেণির সাদ-ইয়াসিন, পঞ্চম শ্রেণির ইয়ামিন-দিদার, ষষ্ঠ শ্রেণির আবিদ-জোবায়ের, সপ্তম শ্রেণির রিজিয়ান-মাইদুল, অষ্টম শ্রেণির ইয়াসিন-সামিউল, নবম শ্রেণির সাদ-রোবন এবং দশম শ্রেণির হৃদয়-সিফাত। এছাড়াও রানার্স আপ হয় বিভিন্ন শ্রেণির ছাত্ররা।

উদ্বোধনী বক্তব্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ আরিফুর রহমান ঊণসত্তরের গণঅভ্যুত্থানের মহানায়ক শিবপুরের কৃতিসন্তান শহীদ আসাদের স্মৃতিচারণ করে বলেন, ১৯৬৯ সালের এই দিনে শিবপুরের কৃতিসন্তান শহীদ আসাদ বাংলার স্বাধীনতার সূচনার ক্ষেত্রে আন্দোলন করতে গিয়ে শহীদ হন। এসময় তাঁর রক্তেভেজা শার্ট নিয়ে ঢাকায় আন্দোলন হয়। এরই ধারাবাহিকতায় শুরু হয় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ। এ মহান মুক্তিযুদ্ধের সূচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন শহীদ আসাদ।

তিনি আরো বলেন, শহীদ আসাদ আমাদের শিবপুরের কৃতিসন্তান যিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সূচনালগ্নে নিজের জীবন উৎসর্গ করেছেন অথচ শিবপুরের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে এ দিনটি উদযাপন করা হয় না। এটা আমাদের জন্য খুবই লজ্জাজনক। এক দিন, এক মাস বা এক বছরে এ স্বাধীনতা অর্জন সম্ভব হয়নি বরং দীর্ঘদিনের নিরলস পরিশ্রম আর অগণিত দেশপ্রেমিকদের আত্মত্যাগের মধ্য দিয়েই পেয়েছি একটি স্বাধীন, সার্বভৌম বাংলাদেশ।

তিনি বলেন,একাত্তরের মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদেরকে আমরা‌ যেভাবে স্বরণ করি, অন্যদিকে যারা স্বাধীনতার পটভূমি তৈরিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তাদেরকে আমরা সেভাবে স্বরণ করি না। কিন্তু তা আমাদের করা উচিৎ। তাই আমরা আশা করি শিবপুরের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান কোনো না কোনো আয়োজনের মধ্য দিয়ে এই দিনটি উদযাপন করে নতুন প্রজন্মের কাছে শহীদ আসাদের পরিচয় তুলে ধরবেন।

খেলা শেষে দুপুরে বিজয়ী ও রানার্স আপ ছাত্রদের মধ্যে পুরস্কার তুলে দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা