আজ সদ্যপ্রয়াত সিনিয়ার সাংবাদিক ও সংগঠক আবুল কাশেম পাটোয়ারীর স্মরণে ঢাকা বিশ্ব বিদ্যালয় সি আর মজুমদার অডিটরিয়ামে এক দোয়া, মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন, মতলব ফাউণ্ডেশনের সাধারন সম্পাদক তাফাজ্জল হোসেন।
অতিথী হিসাবে উপস্থিত ছিলেন, অধ্যাপক ড. মো. আব্দুল কাদির, আরবি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, অধ্যাপক ড. এম মাকসুদুর রহমান, প্রক্টর, ঢাকা বিশ্ববিদ্যালয়।
আরেফিন শাহিনের সঞ্চালনা আরো উপস্থিত ছিলেন,মতলব উত্তর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বৗর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুছ ও বি এইচ এম কবির আহমেদ, চেয়ারম্যান, মতলব (দঃ) উপজেলা পরিষদ।
এছাড়া অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা লেনিন নজরুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা হাসান ইমাম, সভাপতি, মতলব সরকারি কলেজ প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ, সারোয়ার ওয়াদুদ চৌধুরী, অধ্যাপক ড. মো. লোকমান হোসেন, সাবেক ডি জি- নায়েম, প্রকল্প পরিচালক-পদ্মা সেতু জীব বৈচিত্র সংরক্ষণ প্রকল্প,অধ্যাপক ড. মো. আঃ মান্নান, সাবেক ডি জি- শিক্ষা মন্ত্রণালয়, প্রকৌশলী মোহাম্মদ আলী ও আব্দুল কাইয়ুম খান।
এ সময় আরো উপস্থিত ছিলেন আবুল কাশেম পাটোয়ারীর একসময়কার ঢাকা ও মতলবের সহযোদ্ধা সহ অন্যান্য সূধী ব্যক্তিবর্গ।
বক্তারা এই সময় আবুল কাশেম পাটোয়ারীর স্মৃতিচারণ করেন ও তার আত্মার মাগফেরার কামনায় দোয়া করেন।
উল্লেখ্য যে, আবুল কাশেম পাটোয়ারী গত ২৭ ডিসেম্বর রাজধানীর জাতীয় ক্যান্সার হাসপাতালে ইন্তেকাল করেন।