June 26, 2026, 10:08 pm
শিরোনামঃ
ধর্মের নামে উগ্রতা নয়, ইসলাম শান্তি, ন্যায় ও মানবতার ধর্ম সুন্দরবনে মধু আহরণ ছয় বছরের সর্বনিম্নে ; বনদস্যু আতঙ্ক ও জলবায়ু পরিবর্তনের দ্বিমুখী সংকটে বিপন্ন অর্থনীতি সুন্দরবনে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে দুলাভাই বাহিনী’র প্রধান রবিউল ইসলাম আটক বিশ্বকাপ ফুটবল ২০২৬ : খেলাধূলা হতে পারে পরিবার ও সমাজে সম্প্রীতির সেতুবন্ধন ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের নতুন কমিটির প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত মতলব উত্তরে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মতলব উত্তরে ৩ হাজার ৪৫৫ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজ-সার ও কৃষি উপকরণ বিতরণ চীনের সঙ্গে মোংলা বন্দর সম্প্রসারণ ও অর্থনৈতিক অঞ্চল গড়ার নতুন দিগন্ত ; ৬ বিলিয়ন ডলারের বিনিয়োগ সম্ভাবনা মতলব উত্তরে কলাবাগান থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার মতলব উত্তরে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় পা ভাঙল স্কুলছাত্র ফারহানের

ইলিশ সম্পদ উন্নয়ন প্রকল্পে মতলব উত্তরে ৫০টি গ্রুপে বৈধ জাল বিতরণ

মমিনুল ইসলাম:
Oplus_16908288

ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল ইউনিয়নে ৫০টি জেলে গ্রুপের মাঝে ৫০টি বৈধ জাল বিতরণ করা হয়েছে। অবৈধ জাল ব্যবহার বন্ধ ও ইলিশের টেকসই উৎপাদন নিশ্চিত করার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) উপজেলার ষাটনল ইউনিয়নের বাবুবাজার মালোপাড়ায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলেদের হাতে বৈধ জাল তুলে দেন চাঁদপুর জেলা মৎস্য অফিসার মোহাম্মদ ফখরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা মৎস্য অফিসার মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন, ইলিশ আমাদের জাতীয় সম্পদ। এই সম্পদ রক্ষায় সরকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। অবৈধ জাল ব্যবহারের কারণে ইলিশের পোনা ও জাটকা ধ্বংস হচ্ছে, যা ভবিষ্যতে বড় সংকট তৈরি করতে পারে। তাই জেলেদের বৈধ জালের দিকে উৎসাহিত করতে এ ধরনের সহায়তা কার্যক্রম চলমান থাকবে।

তিনি আরও বলেন, সরকার শুধু অভিযান পরিচালনা নয়, বরং জেলেদের বিকল্প ও সহায়ক ব্যবস্থা নিশ্চিত করতেও কাজ করছে। জেলেরা যদি নিয়ম মেনে মাছ আহরণ করেন, তাহলে ইলিশ সম্পদের উন্নয়ন সম্ভব হবে এবং জেলেদের জীবনমানও উন্নত হবে।

সভাপতির বক্তব্যে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস বলেন, মতলব উত্তর উপজেলায় জাটকা ও পোনা রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি জেলেদের সচেতন করা হচ্ছে। বৈধ জাল বিতরণের মাধ্যমে জেলেরা যেন আইন মেনে মাছ ধরতে পারেন, সেটিই আমাদের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে মৎস্য দপ্তরের অন্যান্য কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও উপকারভোগী জেলেরা উপস্থিত ছিলেন। জাল পেয়ে জেলেরা সন্তোষ প্রকাশ করে বলেন, সরকারি এ সহায়তা তাদের জন্য অত্যন্ত সহায়ক হবে এবং তারা ভবিষ্যতে অবৈধ জাল ব্যবহার থেকে বিরত থাকবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা