June 23, 2026, 7:51 pm
শিরোনামঃ
নাটকীয় প্রত্যাবর্তনে ইমামপুর ক্রীড়া চক্রকে হারিয়ে ফাইনালে কেশাইরকান্দি ইয়ং স্পোর্টিং ক্লাব মতলব-গজারিয়া সেতুর অর্থায়ন চূড়ান্ত পর্যায়ে, জমি অধিগ্রহণে ১২ কোটি টাকা অনুমোদন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে চাঁদপুর-২ আসনের উন্নয়ন সম্ভাবনা তুলে ধরলেন এমপি ড. জালাল উদ্দিন সাংগঠনিক সপ্তাহ উপলক্ষে মতলব উত্তরে যুবদলের প্রতিবাদ মিছিল সুন্দরবনে প্রাতিষ্ঠানিক দুর্নীতি ও চাঁদাবাজির চক্রে রাষ্ট্রীয় কোষাগারে বড় ধরনের রাজস্ব ফাঁকি কোটচাঁদপুরে মানবপাচার রোধে ঢাকা আহ্ছানিয়া মিশনের সমন্বয় সভা মতলব উত্তরে পরকীয়ার সন্দেহে শুরু বিরোধ, শ্বশুর-স্ত্রীর বিরুদ্ধে হামলার অভিযোগ স্বামীর মতলবে ধনাগোদা নদীতে বৈদ্যুতিক শট দিয়ে মাছ ধরতে গিয়ে জেলের মৃত্যু মাদক কারবারিদের কোনো ছাড় নয় : ওসি তদন্ত প্রদীপ মন্ডল পাঁচগাছিয়া আবু আহমাদ দারুল উলুম মাদ্রাসায় ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান, সংবর্ধনা ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত

মোংলা বন্দরে ভিড়ল কয়লাবাহী জাহাজ, রামপাল বিদ্যুৎকেন্দ্রে সরবরাহ শুরু

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট:

ইন্দোনেশিয়া থেকে আমদানি করা ২৯ হাজার ৭৭৩ মেট্রিক টন কয়লা নিয়ে মার্শাল পতাকাবাহী জাহাজ এমভি জিআর ইস্তাম্বুল মোংলা বন্দরে এসে পৌঁছেছে। এই কয়লা রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক রাখতে ব্যবহার করা হবে।

গতকাল শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে জাহাজটি মোংলা বন্দরের আলফা-১২ জেটিতে নোঙর করে। এরপর বিকেল থেকেই কয়লা খালাস কার্যক্রম শুরু হয়। খালাস করা কয়লা লাইটারেজ জাহাজের মাধ্যমে ‘মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্ট’-এর রামপাল বিদ্যুৎকেন্দ্রে পাঠানো হচ্ছে।

বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড (বিআইএফপিসিএল) সূত্র জানায়, কয়লাভিত্তিক এই বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট সচল রাখতে প্রতিদিন প্রায় ৫ হাজার মেট্রিক টন কয়লার প্রয়োজন হয়। আর দুটি ইউনিট পূর্ণ সক্ষমতায় চালাতে দৈনিক প্রায় ১০ হাজার মেট্রিক টন কয়লা দরকার হয়, যার মাধ্যমে প্রায় ১ হাজার ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব।

বিআইএফপিসিএলের উপ-মহাব্যবস্থাপক আনোয়ারুল

আজিম জানান, বর্তমানে বিদ্যুৎকেন্দ্রে কয়লার কোনো ঘাটতি নেই এবং সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, নিয়মিত কয়লা আমদানি অব্যাহত থাকলে রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন স্থিতিশীল থাকবে এবং জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহে ইতিবাচক প্রভাব পড়বে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা