June 24, 2026, 9:24 pm
শিরোনামঃ
সুন্দরবনে সক্রিয় ১৫০ বন্যপ্রাণী শিকারি; গোয়েন্দা নজরদারিতে অপরাধী চক্র যুবসমাজ যত বেশি মাঠমুখী হবে, ততই তারা মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে থাকবে : আলমগীর সরকার সময়ের আলোকে জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : এক পুনর্মূল্যায়নের আলোচনা নাটকীয় প্রত্যাবর্তনে ইমামপুর ক্রীড়া চক্রকে হারিয়ে ফাইনালে কেশাইরকান্দি ইয়ং স্পোর্টিং ক্লাব মতলব-গজারিয়া সেতুর অর্থায়ন চূড়ান্ত পর্যায়ে, জমি অধিগ্রহণে ১২ কোটি টাকা অনুমোদন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে চাঁদপুর-২ আসনের উন্নয়ন সম্ভাবনা তুলে ধরলেন এমপি ড. জালাল উদ্দিন সাংগঠনিক সপ্তাহ উপলক্ষে মতলব উত্তরে যুবদলের প্রতিবাদ মিছিল সুন্দরবনে প্রাতিষ্ঠানিক দুর্নীতি ও চাঁদাবাজির চক্রে রাষ্ট্রীয় কোষাগারে বড় ধরনের রাজস্ব ফাঁকি কোটচাঁদপুরে মানবপাচার রোধে ঢাকা আহ্ছানিয়া মিশনের সমন্বয় সভা মতলব উত্তরে পরকীয়ার সন্দেহে শুরু বিরোধ, শ্বশুর-স্ত্রীর বিরুদ্ধে হামলার অভিযোগ স্বামীর

মতলব উত্তরে জাটকা রক্ষা অভিযানে ৫ জেলেকে ১০ দিনের কারাদণ্ড

মমিনুল ইসলাম, মতলব (চাঁদপুর) প্রতিনিধি:
Oplus_16908288

জাটকা সংরক্ষণে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নের অংশ হিসেবে চাঁদপুরের মতলব উত্তরের মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৫ জন জেলেকে আটক করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

রবিবার (১৯ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত মোহনপুর ও দশানী সংলগ্ন মেঘনা নদীতে পরিচালিত অভিযানে এসব জেলেকে আটক করা হয়। একই সঙ্গে ১টি মাছধরা নৌকা জব্দ করা হয় এবং ২০০ কেজি জাটকা ইলিশ ও পাঙ্গাসের পোনা উদ্ধার করা হয়।

অভিযানকালে ২টি বেহুন্দী জাল ও প্রায় ৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে তাৎক্ষণিকভাবে পুড়িয়ে বিনষ্ট করা হয়। জব্দকৃত মাছ স্থানীয় এতিমখানায় ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে এবং নৌকাটি পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন বিষ্ণু রাজ বংশী (৩৪), হৃদয় আহমেদ (২২), মো. সুমন মণ্ডল (৪০), নুর মোহাম্মদ (২০) ও সুমন ছৈয়াল (৪৫)।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা কুলসুম মনি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস, মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. হাফিজ, ক্ষেত্র সহকারী মোশারফ হোসেন’সহ সংশ্লিষ্টরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি বলেন, জাটকা সংরক্ষণ সরকার ঘোষিত একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি। ইলিশের উৎপাদন বাড়াতে হলে জাটকা রক্ষা করা অপরিহার্য। নিষেধাজ্ঞা অমান্য করে কেউ নদীতে মাছ শিকার করলে তার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। পাশাপাশি জেলেদের সচেতন করতে বিভিন্ন কার্যক্রমও পরিচালনা করা হচ্ছে, যাতে তারা আইন মেনে চলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা