August 10, 2026, 7:32 am
শিরোনামঃ
শান্তির মিশনে বাংলাদেশের গৌরব ও জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব আদালতে মামলা পরিচালনার সময় মারা গেলেন সাবেক বার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন গাছ লাগানোও রাজনীতি, যদি তা জনগণের কল্যাণে আসে : বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ; পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : মূল্যায়ন হোক তথ্যের আলোকে, অপপ্রচারের নয় ধনাগোদা নদীর বুকে অবৈধ ভাসমান রিসোর্টে অভিযান, জরিমানা ও স্থায়ীভাবে বন্ধ ঘোষণা মতলব উত্তরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে এমপি ড. জালাল উদ্দিন মতলব উত্তরে ঋণের চাপ ও পারিবারিক কলহে নিভে গেল দুই প্রাণ শিক্ষকদের যৌক্তিক সমস্যা সমাধান ও বিদ্যালয়ের আধুনিকায়নে সরকার কাজ করছে : ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

সাংগঠনিক সপ্তাহ উপলক্ষে মতলব উত্তরে যুবদলের প্রতিবাদ মিছিল

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি:

সাংগঠনিক সপ্তাহ উপলক্ষে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে মতলব উত্তর উপজেলা যুবদল ও ছেংগারচর পৌর যুবদল।

মঙ্গলবার (২৩ জুন) বিকেলে ছেংগারচর বাজার এলাকায় সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ছেংগারচর জেনারেল হাসপাতালের সামনে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

সমাবেশে ছেংগারচর পৌর যুবদলের সদস্য সচিব আশরাফুল আলম সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ সরকার সোহেল, যুগ্ম আহ্বায়ক আবদুল মান্নান সাগর এবং যুবদল নেতা বদিউজ্জামাল সজিব’সহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, দেশে রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সকলকে দায়িত্বশীল আচরণ করতে হবে। তারা অপপ্রচার, বিভ্রান্তি ছড়ানো এবং শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান। একই সঙ্গে তারা অভিযোগ করেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কিছু নেতাকর্মী বিভিন্ন মাধ্যমে অপপ্রচার চালিয়ে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। এসব অপতৎপরতার বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।

সমাবেশ শেষে নেতাকর্মীরা সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা