August 10, 2026, 8:14 am
শিরোনামঃ
শান্তির মিশনে বাংলাদেশের গৌরব ও জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব আদালতে মামলা পরিচালনার সময় মারা গেলেন সাবেক বার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন গাছ লাগানোও রাজনীতি, যদি তা জনগণের কল্যাণে আসে : বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ; পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : মূল্যায়ন হোক তথ্যের আলোকে, অপপ্রচারের নয় ধনাগোদা নদীর বুকে অবৈধ ভাসমান রিসোর্টে অভিযান, জরিমানা ও স্থায়ীভাবে বন্ধ ঘোষণা মতলব উত্তরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে এমপি ড. জালাল উদ্দিন মতলব উত্তরে ঋণের চাপ ও পারিবারিক কলহে নিভে গেল দুই প্রাণ শিক্ষকদের যৌক্তিক সমস্যা সমাধান ও বিদ্যালয়ের আধুনিকায়নে সরকার কাজ করছে : ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর ঢোল বাদনের মধ্যে দিয়ে চট্টগ্রামে ফুল উৎসব ২০২৬ শুভ উদ্বোধন

বিপ্লব দাস, বোয়ালখালী চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে সীতাকুণ্ডের ফৌজদারহাট ডিসি পার্কে ফুল উৎসবে একুশে পদকে ভূষিত উপমহাদেশের প্রখ্যাত ঢোলবাদক লোকশিল্পী বিনয়বাঁশী জলদাস স্মরণে প্রতিষ্ঠিত বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর ঢোল বাদনের মধ্যে দিয়ে শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) সকালে ডিসি পার্কে বেলুন উড়িয়ে ফুল উৎসব উদ্বোধন করেন প্রধান অতিথি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, সিএমপির পুলিশ কমিশনার হাসিব আজিজ, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মো. আহসান হাবীব পলাশ এবং চট্টগ্রাম পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

প্রধান অতিথি এহছানুল হক বলেন, ‘ফুল উৎসব সকল বয়সী মানুষের জন্য। এখানে আপনারা যারা ফুলপ্রেমীরা আসছেন তারা পরিবারের সবাইকে সঙ্গে নিয়ে আসবেন। ফুল মানুষের মনকে পবিত্র করে।

বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর পরিচালক শিল্পী ও সাংবাদিক বিপ্লব জলদাস এর নেতৃত্বে শিল্পীগোষ্ঠীর প্রধান আন্তর্জাতিক ঢোলবাদক শিল্পী বাবুল জলদাস এর ঢোলের কারুকাজে বিমল জলদাস এর সানাইয়ের সুরের মূর্ছনায় জয়ঢাক বাদনে দিলিপ দাস, ঢোল বাদন পরিবেশনে বিধান দাস, আকাশ দাস, সুমন দাস প্রমুখ অংশগ্রহণ করেন।

পুরো অনুষ্ঠান জুড়ে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার সৈয়দ মুহাম্মদ আয়াজ মাবুদ এর নেতৃত্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় মুখরিত ছিল উৎসব অঙ্গন।

কর্তৃপক্ষ জানান গতবারের তুলনায় চার প্রজাতির ফুল বাড়িয়ে এবার মোট ১৪০ প্রজাতির লক্ষাধিক ফুল দিয়ে ডিসি পার্ক সাজানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা