September 8, 2026, 4:58 pm
শিরোনামঃ
কোটচাঁদপুরের প্রবীণ সাংবাদিক শেখ নজরুল ইসলামের মৃত্যু আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় মতলব উত্তরে গ্ৰীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে চাঁদা আদায়ের অভিযোগ পুলিশের অভিযানে ইয়াবা উদ্ধার গ্রেপ্তারের তথ্য দেরিতে প্রকাশ মতলব উত্তরে পৃথক ঘটনায় কিশোরীসহ দুজনের আত্মহত্যা মোংলা-ঘাষিয়াখালী চ্যানেলের আগ্রাসন ; মানচিত্র থেকে মুছে যাচ্ছে রামপালের জনপদ বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর ভারপ্রাপ্ত সভাপতি রানু মজুমদার মতলব উত্তরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মায়ের হাত ধরে হাঁটছিল শিশু ফারিয়া, বেপরোয়া ট্রলির ধাক্কায় কেড়ে নিল প্রাণ মতলব দক্ষিণে ৪৩ শিক্ষাপ্রতিষ্ঠানের ৮৩২ শিক্ষার্থী পেলে ফুটবল বুট

মোংলায় মাঝি-মাল্লাদের কম্বল দিলেন ইউএনও

‎ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট :

‎মোংলায় শীতার্ত ১৬০ ট্রলার মাঝিকে কম্বল বিতরণ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার বিকেলে মোংলা বন্দর সুন্দরবন ওয়াপদা পারাপার সাম্পান মাঝি সমবায় সমিতির কার্যালয়ে এ কম্বল বিতরণ করা হয়।

‎উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমি অনুষ্ঠানে উপস্থিত থেকে মাঝিদের হাতে কম্বল তুলে দেন। এ সময় তিনি বলেন, প্রচণ্ড শীতে মাঝিরা যেন কষ্ট না পান, সে চিন্তা থেকেই এ কম্বল দেওয়া হয়েছে।

‎শীতের তীব্রতা অব্যাহত থাকলে এবং প্রয়োজনে কম্বল বিতরণ কার্যক্রম আগামী দিনগুলোতেও চলমান থাকবে।

‎সাম্পান মাঝি সমবায় সমিতির সভাপতি মো. বেল্লাল হোসেন মাঝিদের পাশে থাকতে প্রশাসনের এমন উদ্যোগের প্রশংসা করেন।

‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মতিউর রহমান, মোংলা বন্দর সুন্দরবন ওয়াপদা পারাপার সাম্পান মাঝি সমবায় সমিতি সভাপতি মো. বেল্লাল হোসেন, সাধারণ সম্পাদক স্বপন শিকদার, কোষাধ্যক্ষ মো. আশরাফ আলি, সদস্য মহিদুল, মো. খলিলুর রহমান, মাঝিদের ব্যবসায়ী সমিতির সভাপতি শহিদুল ভুইয়া ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বাবুল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা