August 11, 2026, 11:27 am
শিরোনামঃ
শান্তির মিশনে বাংলাদেশের গৌরব ও জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব আদালতে মামলা পরিচালনার সময় মারা গেলেন সাবেক বার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন গাছ লাগানোও রাজনীতি, যদি তা জনগণের কল্যাণে আসে : বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ; পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : মূল্যায়ন হোক তথ্যের আলোকে, অপপ্রচারের নয় ধনাগোদা নদীর বুকে অবৈধ ভাসমান রিসোর্টে অভিযান, জরিমানা ও স্থায়ীভাবে বন্ধ ঘোষণা মতলব উত্তরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে এমপি ড. জালাল উদ্দিন মতলব উত্তরে ঋণের চাপ ও পারিবারিক কলহে নিভে গেল দুই প্রাণ শিক্ষকদের যৌক্তিক সমস্যা সমাধান ও বিদ্যালয়ের আধুনিকায়নে সরকার কাজ করছে : ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

ইচ্ছে

মাহফুজ রকি

যদি পাখি হতাম,
মুক্ত আকাশে স্বাধীনভাবে উড়ে বেড়াতাম।
যদি বাঘ হতাম,
জুলুমকারীর বিরুদ্ধে কিভাবে হিংস্র হতে হয় বুঝিয়ে দিতাম।
যদি বৃক্ষ হতাম,
বৃক্ষ নিধনকারীকে না কাটার আকুতি জানাতাম।
যদি ঝড়না হতাম,
মানুষের সকল ঈর্ষার কালি ধুয়ে মুছে ফেলতাম।
যদি বৃষ্টি হতাম,
তোমার মনে হিংসার আগুন এক নিমিষেই নিভিয়ে দিতাম।
যদি মেঘ হতাম,
শিলা খন্ড হয়ে সকল মজলুমকে মুক্ত করতাম।
যদি সূর্য হতাম,
অন্যায়-অবিচারকারীদের জ্বালিয়ে ছারখার করে দিতাম।
যদি চন্দ্র হতাম,
জ্যোস্নার কিরণে সকল কালো আধারকে আলোকময় করতাম।
যদি অগ্নি হতাম,
দোভাষী লোকদের মুখে অগ্নিপিন্ড ছুড়ে মারতাম।
যদি আয়না হতাম-
মানব তোমার আসল চেহারা উদঘাটন করতাম।
যদি মৃত্তিকা হতাম,
মানুষরূপী ভন্ড পাপীদের সব পাপাচার পুঁতে রাখতাম।
যদি সর্প হতাম,
গীবতকারীদের বিষাক্ত দাঁতের ছোবলে ধ্বংস করতাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা