June 26, 2026, 8:57 pm
শিরোনামঃ
ধর্মের নামে উগ্রতা নয়, ইসলাম শান্তি, ন্যায় ও মানবতার ধর্ম সুন্দরবনে মধু আহরণ ছয় বছরের সর্বনিম্নে ; বনদস্যু আতঙ্ক ও জলবায়ু পরিবর্তনের দ্বিমুখী সংকটে বিপন্ন অর্থনীতি সুন্দরবনে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে দুলাভাই বাহিনী’র প্রধান রবিউল ইসলাম আটক বিশ্বকাপ ফুটবল ২০২৬ : খেলাধূলা হতে পারে পরিবার ও সমাজে সম্প্রীতির সেতুবন্ধন ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের নতুন কমিটির প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত মতলব উত্তরে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মতলব উত্তরে ৩ হাজার ৪৫৫ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজ-সার ও কৃষি উপকরণ বিতরণ চীনের সঙ্গে মোংলা বন্দর সম্প্রসারণ ও অর্থনৈতিক অঞ্চল গড়ার নতুন দিগন্ত ; ৬ বিলিয়ন ডলারের বিনিয়োগ সম্ভাবনা মতলব উত্তরে কলাবাগান থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার মতলব উত্তরে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় পা ভাঙল স্কুলছাত্র ফারহানের

ধর্মপাশায় ট্রাভেলস এজেন্সির শো-রুমের শুভ উদ্বোধন

রাজু ভূঁইয়া, সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের গাছতলা বাজারে “এক্সটেন্ড ফ্লাই মানসুরাহ ট্রাভেলস অ্যান্ড ট্যুরস”-এর নতুন শো-রুমের শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৪ এপ্রিল ২০২৬) বিকেল সাড়ে ৪টায় গাছতলা বাজারের ডাচ-বাংলা ব্যাংকের ভবনের দ্বিতীয় তলায় এ শো-রুমটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

উদ্বোধন অনুষ্ঠানে ট্রাভেলস এজেন্সিটির প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপক ইঞ্জিনিয়ার মিজানুল রহমান বলেন, এই প্রতিষ্ঠানের মাধ্যমে এলাকার মানুষ এখন সহজেই দেশ-বিদেশে যাতায়াত ও কর্মসংস্থানের বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন। তিনি আরও জানান, সঠিক ও নির্ভরযোগ্য সেবা প্রদানই তাদের মূল লক্ষ্য।

এ ট্রাভেলস এজেন্সির মাধ্যমে ওয়ার্ক পারমিট ভিসা, রেসিডেন্সিয়াল পারমিট ভিসা, ভিজিট ভিসা, স্টুডেন্ট ভিসা, ওমরা হজ, এয়ার টিকিটিং, মেডিকেল প্রসেসিং, ম্যানপাওয়ার সার্ভিস, পাসপোর্ট সংক্রান্ত সহায়তা এবং রেস্টুরেন্ট ট্রেনিংসহ নানা ধরনের সেবা প্রদান করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেসার্স মায়ের দোয়া এন্টারপ্রাইজের পরিচালক মোঃ রোকনুজ্জামান রোকন, ব্যবসায়ী মোঃ হাবিবুর রহমান, এজেন্ট ব্যাংকিং প্রতিনিধি রাজিবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও আয়াত আলী, আজিজুল, ওমর, ফারুক, ইব্রাহিম, মনির হোসেন, তোফাজ্জল, ওমর হোসেন, রুবেল মিয়া, আলামিনসহ অনেকে উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে অতিথিরা নতুন প্রতিষ্ঠানের সফলতা কামনা করেন এবং এলাকার মানুষের জন্য এ ধরনের সেবামূলক উদ্যোগকে স্বাগত জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা