June 6, 2026, 7:33 pm
শিরোনামঃ
সুনামগঞ্জের ধর্মপাশায় পাইকুরাটিতে কৃষকদের বিক্ষোভ ; তালিকায় অনিয়মের অভিযোগ মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী জুনের শেষেই ফিরছে আপন আবাসে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচে হট্টগোল ; খেলা অমীমাংসিত জিয়াউর রহমান জিয়াসহ মতলবের ৪ নেতার কেন্দ্রীয় যুবদলে স্থান পাওয়ায় আনন্দ মিছিল একটি অসমাপ্ত চাঁদাবাজির গল্প! বিষ, প্লাস্টিক ও শিল্পবর্জ্যের আগ্রাসনে অস্তিত্ব সংকটে সুন্দরবন ; বিপন্ন জীববৈচিত্র্য মতলব উত্তরে শিবু মিয়াজীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ; অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি সুনামগঞ্জের ধর্মপাশায় কৃষি কার্ডে অনিয়মের অভিযোগে বিক্ষোভ মিছিল সুন্দরবনে কোস্ট গার্ডের সফল অভিযান, অস্ত্র-গুলিসহ বনদস্যু বাহিনীর সদস্য আটক মতলব উত্তরে বৃদ্ধাকে পিটিয়ে আহত করার অভিযোগ ; থানায় লিখিত অভিযোগ

ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচে হট্টগোল ; খেলা অমীমাংসিত

মতলব (চাঁদপুর) প্রতিনিধি:

ফুটবল বিশ্বকাপের আবহকে সামনে রেখে চাঁদপুরের মতলব দক্ষিণে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের অংশগ্রহণে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচ হট্টগোলের কারণে শেষ পর্যন্ত অমীমাংসিত অবস্থায় শেষ হয়েছে।

শুক্রবার (৫ জুন) বিকেলে ঐতিহ্যবাহী মতলব নিউ হোস্টেল মাঠে আয়োজিত এ ম্যাচ ঘিরে দুই দলের সমর্থকদের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ। মাঠজুড়ে দেখা যায় ব্রাজিল ও আর্জেন্টিনার পতাকা, জার্সি ও স্লোগানে মুখর সমর্থকদের উচ্ছ্বাস।

মতলবের ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর উদ্যোগে আয়োজিত এ ম্যাচে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে. এম. ইশমাম। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুর রহমান বাবু, কেন্দ্রীয় যুবদলের সহ-ক্রীড়া সম্পাদক মেজবাহ উদ্দিন (মেজু), মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সাগর এবং মতলব পৌর বিএনপির সভাপতি সোয়েব আহমেদ সরকার।

খেলায় সভাপতিত্ব করেন মতলব পৌরসভার সাবেক প্যানেল মেয়র মো. শাহ গিয়াস। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মতলব বাজার বণিক ও জনকল্যাণ সমিতির ক্রীড়া সম্পাদক মো. আলমাছ প্রধান।

ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল উপহার দেয়। সমর্থকদের ব্যাপক উপস্থিতি মাঠের পরিবেশকে প্রাণবন্ত করে তোলে। তবে বিরতির পর রেফারির একটি বিতর্কিত সিদ্ধান্তকে কেন্দ্র করে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে তা সমর্থকদের মাঝেও ছড়িয়ে পড়লে মাঠে হট্টগোলের সৃষ্টি হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হলেও খেলা পুনরায় শুরু করা সম্ভব হয়নি। পরে আয়োজকরা ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন। ফলে কোনো ফলাফল ছাড়াই প্রীতি ম্যাচটি অমীমাংসিত অবস্থায় শেষ হয়।

আয়োজকরা জানান, খেলাধুলার মাধ্যমে সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধি করাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য। ভবিষ্যতে আরও সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা