June 7, 2026, 11:37 pm
শিরোনামঃ
মতলব উত্তরে জাটকা রক্ষা অভিযানে জব্দ ৩৫ নৌকা নিলামে বিক্রি সুনামগঞ্জের ধর্মপাশায় দু’পক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত জাতীয় পার্টির রাজশাহী বিভাগীয় আহ্বায়ক হলেন মতলবের এমরান হোসেন মিয়া বিসিবির পরিচালক নির্বাচিত হলেন মতলবের কৃতি সন্তান ডা. মাহাবুব আহমেদ শামীম রামপালে মরা গরুর মাংস বিক্রির অপচেষ্টা; দুই বিক্রেতাকে কারাদণ্ড ও জরিমানা সুনামগঞ্জের ধর্মপাশায় পাইকুরাটিতে কৃষকদের বিক্ষোভ ; তালিকায় অনিয়মের অভিযোগ মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী জুনের শেষেই ফিরছে আপন আবাসে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচে হট্টগোল ; খেলা অমীমাংসিত জিয়াউর রহমান জিয়াসহ মতলবের ৪ নেতার কেন্দ্রীয় যুবদলে স্থান পাওয়ায় আনন্দ মিছিল একটি অসমাপ্ত চাঁদাবাজির গল্প!

বিসিবির পরিচালক নির্বাচিত হলেন মতলবের কৃতি সন্তান ডা. মাহাবুব আহমেদ শামীম

মমিনুল ইসলাম, মতলব (চাঁদপুর) প্রতিনিধি :
Oplus_16908288

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনে পরিচালক পদে বিজয়ী হয়ে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মানুষের মুখ উজ্জ্বল করেছেন কৃতি সন্তান প্রফেসর  ডা. সরকার মাহাবুব আহমেদ শামীম।

ঢাকা মেট্রোপলিস ক্লাব ক্যাটাগরি (ক্যাটাগরি-২) থেকে নির্বাচনে অংশ নিয়ে তিনি ৪১ ভোট পেয়ে নির্বাচিত ১২ পরিচালকের একজন হন।

রোববার (৭ জুন) মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত বিসিবির বহুল আলোচিত নির্বাচনে মোট ১৬ জন প্রার্থী পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ নির্বাচনে বিজয় অর্জন করে দেশের ক্রিকেট প্রশাসনের অন্যতম গুরুত্বপূর্ণ পদে আসীন হওয়ার সুযোগ পান ডা. শামীম।

ডা. মাহাবুব আহমেদ শামীম শুধু একজন চিকিৎসকই নন, তিনি চিকিৎসক সংগঠন ড্যাবের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, ঢাকা মহানগর উত্তর ড্যাবের সভাপতি এবং চাঁদপুর জেলা বিএনপির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন। তার গ্রামের বাড়ি চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় হওয়ায় এ অঞ্চলের মানুষের মধ্যে তার নির্বাচিত হওয়ার খবরটি বিশেষ আনন্দের সৃষ্টি করেছে।

দীর্ঘদিন ধরে ঢাকা ওয়ান্ডার্স ক্লাবের সঙ্গে সম্পৃক্ত ডা. শামীম ক্রীড়া সংগঠক হিসেবেও পরিচিত। ক্লাব ক্রিকেটের উন্নয়ন, খেলোয়াড় সৃষ্টির পরিবেশ গড়ে তোলা এবং ক্রীড়া প্রশাসনে সক্রিয় ভূমিকার কারণে তিনি ক্রীড়াঙ্গনে একটি পরিচিত নাম।

বিসিবির পরিচালক নির্বাচিত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে মতলবের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়াঙ্গনের ব্যক্তিরা তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে শুরু করেন। ফেসবুকে অনেকেই তাকে ‘মতলবের গর্ব’ ও ‘ক্রিকেট প্রশাসনে মতলবের প্রতিনিধিত্বকারী মুখ’ হিসেবে অভিহিত করেন।

স্থানীয় ক্রীড়াপ্রেমীদের প্রত্যাশা, বিসিবির নতুন পরিচালনা পর্ষদে প্রফেসর ডা. সরকার মাহাবুব আহমেদ শামীমের অন্তর্ভুক্তি দেশের ক্রিকেট উন্নয়নের পাশাপাশি তৃণমূল পর্যায়ে ক্রিকেট বিস্তার ও নতুন প্রতিভা তৈরির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তার এ সাফল্যে মতলব উত্তরবাসীর মাঝেও আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা