July 23, 2026, 10:14 pm
শিরোনামঃ
অভাব আর মানসিক অশান্তির কাছে হার মানলেন নিরমল দাস, কেরির ট্যাবলেট খেয়ে বৃদ্ধের মৃত্যু মতলবে ভয়াবহ অগ্নিকাণ্ডে তুলার মিল পুড়ে ছাই মতলব উত্তরে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ, মাদকের বিরুদ্ধে শপথ গ্রহণ ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক মতলব উত্তরে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযুক্তের যাবজ্জীবন কারাদণ্ড বাবার দেওয়া মাদক মামলার পর মানসিক চাপে যুবকের আত্মহত্যা? ছেংগারচরে হিন্দু সম্প্রদায়ের ৪৩ পরিবারের মাঝে খাদ্য সহায়তার চাল বিতরণ সুনামগঞ্জের ধর্মপাশা পাইকুরাটিতে মামাশ্বশুরের সাথে পরকীয়া অভিযুক্ত তিন সন্তানের জননী প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের প্রবাসী স্বামীকে রেখে প্রেমিকের সঙ্গে পালিয়ে বিয়ের অভিযোগ, সাভার থেকে উদ্ধার তরুণী

জাতীয় পার্টির রাজশাহী বিভাগীয় আহ্বায়ক হলেন মতলবের এমরান হোসেন মিয়া

মতলব (চাঁদপুর) প্রতিনিধি:

জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে রাজশাহী বিভাগের কেন্দ্রীয় প্রতিনিধি দলের আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব এমরান হোসেন মিয়া।

তার বাড়ি চাঁদপুরের মতলব উত্তর উপজেলা দুর্গাপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রাম।

দলীয় সূত্রে জানা যায়, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের-এর নির্দেশনায় আগামী এক মাসের মধ্যে দেশের বিভিন্ন সাংগঠনিক জেলায় কেন্দ্রীয় প্রতিনিধি দল সফর করবে। এ কার্যক্রমের অংশ হিসেবে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার সাংগঠনিক কার্যক্রম তদারকি ও পুনর্গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে এমরান হোসেন মিয়াকে।

সফরের সময় মেয়াদোত্তীর্ণ জেলা কমিটিগুলো পুনর্গঠন এবং বিদ্যমান কমিটিগুলোর সঙ্গে বর্ধিত সভা ও কর্মীসভা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

দায়িত্ব পেয়ে এমরান হোসেন মিয়া বলেন, দলের চেয়ারম্যান তার ওপর যে আস্থা রেখেছেন, তার জন্য তিনি কৃতজ্ঞ। তিনি নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে রাজশাহী বিভাগের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে কাজ করবেন।

দলীয় নেতাকর্মীরা আশা করছেন, তাঁর নেতৃত্বে রাজশাহী বিভাগে জাতীয় পার্টির সাংগঠনিক কর্মকাণ্ডে নতুন গতি সৃষ্টি হবে এবং দলের তৃণমূল ভিত্তি আরও সুসংহত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা