October 24, 2026, 11:57 pm
শিরোনামঃ
ভানুয়াতুর কাছে ৭.২ মাত্রার ভূমিকম্প, নজর ভূকম্পন-পরবর্তী পরিস্থিতিতে তাইওয়ানের ওপর দিয়ে বয়ে গেল টাইফুন চাম্পি, নিহত ১, আহত পাঁচ শতাধিক ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে জামায়াতের সতর্কবার্তা, প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে টোকিওতে বাংলাদেশের রাষ্ট্রদূতকে ঢাকায় তলব বাংলাদেশে পাঁচ বছরে ৬.৩৬ বিলিয়ন ডলারের জাপানি বিনিয়োগের সম্ভাবনা জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ২৭ অক্টোবর টোকিওতে দ্বিপক্ষীয় বৈঠক মেট্রোরেল ব্যয় ও জাপানি ঋণের সুদ কমানোর আলোচনা, প্রধানমন্ত্রীর টোকিও সফরে একাধিক সমঝোতার প্রত্যাশা সীমান্তে ভুল বোঝাবুঝি থেকে সংঘর্ষ ঠেকাতে উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক আলোচনার প্রস্তাব দক্ষিণ কোরিয়ার টাইফুন চাম্পির আশঙ্কায় প্রায় পুরো তাইওয়ানে স্থবিরতা, শত শত ফ্লাইট বাতিল সাজেকে অবরোধ ঘিরে গুলিবিনিময়, আটকে পড়া প্রায় তিন হাজার পর্যটককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে

আশুলিয়ায় ফের অধিকাংশ তৈরি পোশাক অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা!

Reporter Name

রাজধানীর আশুলিয়ার কাঠগড়া থেকে জিরাবো এলাকায় অধিকাংশ পোশাক কারখানা গতকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

আজমাত গ্রুপ বন্ধের নোটিশে বলেছে, ‘শ্রমিকদের বিভিন্ন দাবিকে কেন্দ্র করে পোশাক কারখানায় ভাঙচুরসহ হট্টগোল চলছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বুধবার থেকে আজমাত অ্যাপারেলস, জেড-থ্রি কম্পোজিট নিটওয়্যার এবং জি-থ্রি ওয়াশিং প্ল্যান্ট শ্রম আইনের ১৩(১) ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো।’

আশুলিয়ার নরসিংহপুর, ইউনিক, জামগড়া ও বেরন এলাকার হা-মীম, শারমিন, এনভয় কমপ্লেক্স, হলিউড গার্মেন্টস, স্টারলিং অ্যাপারেলসসহ অধিকাংশ কারখানা শ্রম আইনের ১৩(১) ধারায় বন্ধ ঘোষণা করেছে। এর ফলে শ্রমিকেরা কাজ না করলে মজুরিও পাবেন না।

আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম বলেন, যারা পারছে তারা কারখানা চালাচ্ছে। যারা পারছে না, তারা ছুটি দিচ্ছে। তবে কোথাও কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা