October 23, 2026, 11:58 pm
শিরোনামঃ
মেট্রোরেল ব্যয় ও জাপানি ঋণের সুদ কমানোর আলোচনা, প্রধানমন্ত্রীর টোকিও সফরে একাধিক সমঝোতার প্রত্যাশা সীমান্তে ভুল বোঝাবুঝি থেকে সংঘর্ষ ঠেকাতে উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক আলোচনার প্রস্তাব দক্ষিণ কোরিয়ার টাইফুন চাম্পির আশঙ্কায় প্রায় পুরো তাইওয়ানে স্থবিরতা, শত শত ফ্লাইট বাতিল সাজেকে অবরোধ ঘিরে গুলিবিনিময়, আটকে পড়া প্রায় তিন হাজার পর্যটককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে মোবাইল ফোন ছিনতাইয়ে বাধা দেওয়ায় কুমিল্লায় স্কুলছাত্রকে হত্যার অভিযোগ, চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র গাজীপুরে বাড়িতে আগুনে একই পরিবারের চারজন দগ্ধ, দুই শিশুসহ হাসপাতালে ভর্তি প্রধানমন্ত্রীর জাপান সফরের প্রস্তুতিতে কূটনৈতিক দায়িত্ব পুনর্বণ্টন, টোকিওতে পাঠানো হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা আগামী ২৬ অক্টোবর জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, ২৭ অক্টোবর তাকাইচির সঙ্গে বৈঠক জাপানের সঙ্গে পাঁচ বছরে ৬.৩৬ বিলিয়ন ডলারের বিনিয়োগ পরিকল্পনা, প্রধানমন্ত্রীর সফরে আসতে পারে ঘোষণা প্রস্তুতি ম্যাচে কালামের ১৩৫, জিসানের ৮৬—ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাটিংয়ে বড় সংগ্রহ বিসিবি একাদশের

কুমিল্লা মিডিয়া ফোরামের নতুন নেতৃত্বের দায়িত্ব গ্রহণ

নিজস্ব প্রতিবেদক।।

পেশাগত মানোন্নয়ন ও সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বিদ্যমান রাখার লক্ষ্যে প্রতিষ্ঠিত কুমিল্লা মিডিয়া ফোরামের আগামি এক বছর মেয়াদের নতুন কমিটি গঠন করা হয়েছে।

নেতৃত্বের পালাবদলের ধারাবাহিকতা সৃষ্টির লক্ষ্যে রবিবার (৩০ জুন) রাত আটটায় কুমিল্লা নগরীর কান্দিরপাড় সুরভী ম্যানসনে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সর্বসম্মতিক্রমে ১৩ সদস্য ও ৪ জন উপদেষ্টা নিয়ে এ কমিটি গঠন করা হয়।

গঠিত কমিটি ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত দায়িত্ব পালন করবে।

কমিটির নতুন নেতৃত্বে রয়েছেন- সভাপতি এম ফিরোজ মিয়া (ভোরের কাগজ), সহসভাপতি আরিফুর রহমান মজুমদার (বাংলা টিভি), সাধারণ সম্পাদক মোহাম্মদ আতিকুর রহমান (দৈনিক কালবেলা), সহসাধারণ সম্পাদক জাহিদ পাটোয়ারি (জাগো নিউজ২৪), সাংগঠনিক সম্পাদক জহিরুল হক বাবু (দৈনিক আমাদের কুমিল্লা), অর্থ সম্পাদক ফজলুল হক জয় (দৈনিক নবচেতনা ও রূপসী বাংলা), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আরিফ আজগর (ঢাকা পোষ্ট), দপ্তর সম্পাদক নেকবর হোসেন (দৈনিক আজকের জীবন)।

নির্বাহী সদস্যপদে রয়েছেন- সাদিক হোসেন মামুন (দৈনিক ইনকিলাব), কাজী এনামুল হক ফারুক (৭১ টেলিভিশন), হুমায়ুন কবির জীবন (নিউজ২৪), মো. আবদুল আলীম খান (দৈনিক রূপসী বাংলা) ও আহসান হাবীব পাখি (আনন্দ টেলিভিশন)।

উপদেষ্টা পদে রয়েছেন- এম সাদেক (প্রথম আলো), মোহাম্মদ মাসুদ মজুমদার (যায়যায়দিন), মো. সাইফুল ইসলাম (নয়াদিগন্ত) ও মাসুদ রানা জুয়েল (প্রথম আলো)

কুমিল্লা মিডিয়া ফোরামের নতুন নেতৃত্বকে ফুল দিয়ে বরণ করে দায়িত্ব হস্তান্তর করেন সংগঠনের বিদায়ী সভাপতি সাদিক হোসেন মামুন ও বিদায়ী সাধারণ সম্পাদক হুমায়ুন কবির জীবন।

কমিটি ঘোষণার শেষ পর্যায়ে কেট কেক সাদিক হোসেন মামুন ও মাসুদ রানা জুয়েলের জন্মদিন উদযাপন করেন নতুন কমিটির সদস্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা