October 24, 2026, 1:47 pm
শিরোনামঃ
মেট্রোরেল ব্যয় ও জাপানি ঋণের সুদ কমানোর আলোচনা, প্রধানমন্ত্রীর টোকিও সফরে একাধিক সমঝোতার প্রত্যাশা সীমান্তে ভুল বোঝাবুঝি থেকে সংঘর্ষ ঠেকাতে উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক আলোচনার প্রস্তাব দক্ষিণ কোরিয়ার টাইফুন চাম্পির আশঙ্কায় প্রায় পুরো তাইওয়ানে স্থবিরতা, শত শত ফ্লাইট বাতিল সাজেকে অবরোধ ঘিরে গুলিবিনিময়, আটকে পড়া প্রায় তিন হাজার পর্যটককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে মোবাইল ফোন ছিনতাইয়ে বাধা দেওয়ায় কুমিল্লায় স্কুলছাত্রকে হত্যার অভিযোগ, চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র গাজীপুরে বাড়িতে আগুনে একই পরিবারের চারজন দগ্ধ, দুই শিশুসহ হাসপাতালে ভর্তি প্রধানমন্ত্রীর জাপান সফরের প্রস্তুতিতে কূটনৈতিক দায়িত্ব পুনর্বণ্টন, টোকিওতে পাঠানো হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা আগামী ২৬ অক্টোবর জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, ২৭ অক্টোবর তাকাইচির সঙ্গে বৈঠক জাপানের সঙ্গে পাঁচ বছরে ৬.৩৬ বিলিয়ন ডলারের বিনিয়োগ পরিকল্পনা, প্রধানমন্ত্রীর সফরে আসতে পারে ঘোষণা প্রস্তুতি ম্যাচে কালামের ১৩৫, জিসানের ৮৬—ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাটিংয়ে বড় সংগ্রহ বিসিবি একাদশের

গোবিন্দ মহারাজের তীরোধান তিথি স্মরণে অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ মহোৎসব

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি :

বোয়ালখালীতে অষ্টপ্রহরব্যাপী সার্বজনীন মহানামযজ্ঞ মহোৎসব উদযাপন করা হয়েছে।

বুধবার (২৫ ডিসেম্বর) পূর্ব গোমদন্ডী বোয়ালখালী পৌরসভার ৩নং ওয়ার্ডস্থ সেবাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে শ্রী শ্রী গোবিন্দ মহারাজ ধামে চট্টগ্রামের বৈষ্ণবকুল চূড়ামনি ও বৈষ্ণব ধর্মের ধারক ও বাহক শ্রীশ্রী গোবিন্দ মহারাজজীর তিরোধান তিথি স্মরণে মহতী ধর্মসভা ও অষ্টপ্রহরব্যাপী সার্বজনীন মহানামযজ্ঞ মহোৎসব ধর্মীয় রীতিনীতি ও ভাব গাম্ভীর্যের মাধ্যমে যথাযথ মর্যাদায় উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে সন্ধ্যা ছয়টায় গোবিন্দ মহারাজ ধাম মহোৎসব উদযাপন পরিষদের সভাপতি রিটন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিঠন চৌধুরীর উপস্থাপনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত উপমহাদেশের প্রখ্যাত ঢোলবাদক কিংবদন্তি শিল্পী বিনয়বাঁশী জলদাসের পুত্র আন্তর্জাতিক ঢোলবাদক ও বহুমাত্রিক শিল্পী বাবুল জলদাস, বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শিল্পী ও সংগঠক বিপ্লব জলদাস, বোয়ালখালী থানার এএসআই মোহাম্মদ আব্দুল মতিন, মোঃ আব্দুল রাহিম, শিল্পীগোষ্ঠীর সাংগঠনিক সম্পাদক আশুতোষ দাশ, সাংস্কৃতিক সম্পাদক শিল্পী বিধান দাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক শিল্পী দোলন জলদাস, গোবিন্দ মহারাজ ধাম মহোৎসব উদযাপন পরিষদের কার্যকরী সভাপতি উজ্জ্বল চৌধুরী, সহ-সভাপতি বিপ্লব চৌধুরী, কোষাধ্যক্ষ দুর্লভ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সনজিত চৌধুরী, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আশীষ চৌধুরী, টিটু চৌধুরী প্রমূখ।

আলোচনার শুরুতে দেশ ও জাতি সকলের কল্যাণে মহান সৃষ্টিকর্তার নিকট সমবেত প্রার্থনা করা হয়।

সভায় অতিথিরা বলেন ধর্মীয় শিক্ষা ব্যতীত কেহ নীতি-নৈতিকতায় সমৃদ্ধ হতে পারে না। ধর্মীয় উৎসব ও অনুষ্ঠানের মাধ্যমে পুণ্য অর্জন হয়। পুণ্য দ্বারা মানুষের জীবনে সুখ ও শান্তি প্রাপ্ত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা