October 25, 2026, 6:36 am
শিরোনামঃ
ভানুয়াতুর কাছে ৭.২ মাত্রার ভূমিকম্প, নজর ভূকম্পন-পরবর্তী পরিস্থিতিতে তাইওয়ানের ওপর দিয়ে বয়ে গেল টাইফুন চাম্পি, নিহত ১, আহত পাঁচ শতাধিক ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে জামায়াতের সতর্কবার্তা, প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে টোকিওতে বাংলাদেশের রাষ্ট্রদূতকে ঢাকায় তলব বাংলাদেশে পাঁচ বছরে ৬.৩৬ বিলিয়ন ডলারের জাপানি বিনিয়োগের সম্ভাবনা জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ২৭ অক্টোবর টোকিওতে দ্বিপক্ষীয় বৈঠক মেট্রোরেল ব্যয় ও জাপানি ঋণের সুদ কমানোর আলোচনা, প্রধানমন্ত্রীর টোকিও সফরে একাধিক সমঝোতার প্রত্যাশা সীমান্তে ভুল বোঝাবুঝি থেকে সংঘর্ষ ঠেকাতে উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক আলোচনার প্রস্তাব দক্ষিণ কোরিয়ার টাইফুন চাম্পির আশঙ্কায় প্রায় পুরো তাইওয়ানে স্থবিরতা, শত শত ফ্লাইট বাতিল সাজেকে অবরোধ ঘিরে গুলিবিনিময়, আটকে পড়া প্রায় তিন হাজার পর্যটককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে

চাঁদপুর-চট্টগ্রাম রুটে সাগরিকা এক্সপ্রেস ট্রেন চলাচল শুরু

বিশেষ প্রতিনিধি,চাঁদপুর :

দেশে চলমান সহিংসতার কারণে গত ১৮ জুলাই থেকে চাঁদপুর-চট্টগ্রাম রুটে চলাচল করা দুটি ট্রেন বন্ধ হয়ে যায়।

এ দুই ট্রেনের মধ্যে সাগরিকা এক্সপ্রেস চলাচল শুরু হয়েছে। অপরদিকে মেঘনা এক্সপ্রেস ট্রেনটি এখনও বন্ধ রয়েছে।

গতকাল ২ আগস্ট শুক্রবার সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর বড় স্টেশন মাস্টার মো. সোয়াইবুল সিকদার।

সাগরিকা এক্সপ্রেস ট্রেনটি বৃহস্পতিবার (১ আগস্ট) সকাল ৮টায় প্রথম যাত্রী নিয়ে চট্টগ্রাম থেকে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে আসে। চাঁদপুর থেকে বেলা ২টায় পুনরায় চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়। যথারীতি একই সময়ে শুক্রবারও সাগরিকা এক্সপ্রেস ট্রেনটি চলাচল করেছে।

আন্তঃনগর মেঘনা এক্সপ্রেস ট্রেনটিও চাঁদপুর-চট্টগ্রামের মধ্যে চলাচল করে। এটি নির্ধারিত সময় হচ্ছে চাঁদপুর থেকে প্রতিদিন ভোর ৫টায় চট্টগ্রামের উদ্দেশ্যে এবং চট্টগ্রাম থেকে বিকাল ৫টায় ছেড়ে রাত সাড়ে ৯টায় চাঁদপুরে পৌঁছায়।

চাঁদপুর স্টেশনের স্টেশনের মাস্টার (ভারপ্রাপ্ত) মো. সোয়াইবুল সিকদার জানান, দেশের দক্ষিণাঞ্চলসহ চাঁদপুর জেলার লোকজনের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে আন্তঃনগর মেঘনা এক্সপ্রেস ট্রেন। এ ট্রেনে অধিকাংশ মানুষ চাঁদপুর-চট্টগ্রামের মধ্যে চলাচল করে। তবে এটি চলাচলের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। আর সাগরিকা এক্সপ্রেস চললেও যাত্রী সংখ্যা খুবই কম। আশা করা যায় পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে গেলে ট্রেন দুটি আগের মতো যাত্রী সেবা প্রদান করতে পারবে।

 

তথ্যসূত্র : মতলব প্রতিদিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা